রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে ডিবির অভিযানে ১৪ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। দক্ষিণ কেরানীগঞ্জে ১০২.৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ জন। কেরানীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ১৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ জন। কেরানীগঞ্জে ডিবির পৃথক অভিযানে ১৩ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ঢাকা জেলা ডিবির বিশেষ অভিযানে আ.লীগের দুই সদস্য গ্রেপ্তার। কেরানীগঞ্জে যানজট নিরসনে অবৈধ দোকানপাট উচ্ছেদে ঝটিকা অভিযান। কেরানীগঞ্জে ডিবির অভিযানে ৭ জুয়াড়ি গ্রেপ্তার। কেরানীগঞ্জে ৬ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। কেরানীগঞ্জে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার।

কেরানীগঞ্জে ডিবির অভিযানে ১৪ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

কেরানীগঞ্জে ডিবির অভিযানে ১৪ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

কেরানীগঞ্জ সংবাদদাতা:
ঢাকার কেরানীগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ১৪ গ্রাম হেরোইনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ। গ্রেপ্তার দুজনকে পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ঢাকা জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ), ঢাকার অফিসার ইনচার্জ আশফাক রাগীব হাসানের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) হারুনুর রশিদ ও এসআই (নিরস্ত্র) মহরম আলীর নেতৃত্বে ডিবির দুটি টিম কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় অভিযান চালায়।

পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর ২০২৬ রাত ৭টা ৩৫ মিনিটে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকায় অভিযান চালিয়ে মোছা. রাশিদা বেগম (৪১) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়। তিনি নাটোর সদর থানার দস্তানাবাদ এলাকার মৃত হাকিম মুন্সীর মেয়ে এবং বর্তমানে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন জাইল্যাপাড়া এলাকায় বসবাস করেন। তার কাছ থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

অপরদিকে, ২০ সেপ্টেম্বর ২০২৬ রাত ১টা ১০ মিনিটে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদে আসলাম শিকদারের মাঠের পূর্ব পাশে অভিযান চালিয়ে মো. রিয়াদ (১৯) নামের অপর এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি মুন্সীগঞ্জের লৌহজং থানার রাশকাটি এলাকার মোতালেবের ছেলে। বর্তমানে তিনি দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় বসবাস করেন। তার কাছ থেকে ৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

ঢাকা জেলা ডিবি দক্ষিণ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে রাশিদা বেগমের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা নং-৬৫, তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৬ এবং রিয়াদের বিরুদ্ধে মামলা নং-৬৭, তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৬ দায়ের করা হয়।

পরে গ্রেপ্তার দুজনকে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host