শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ১৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ জন। কেরানীগঞ্জে ডিবির পৃথক অভিযানে ১৩ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ঢাকা জেলা ডিবির বিশেষ অভিযানে আ.লীগের দুই সদস্য গ্রেপ্তার। কেরানীগঞ্জে যানজট নিরসনে অবৈধ দোকানপাট উচ্ছেদে ঝটিকা অভিযান। কেরানীগঞ্জে ডিবির অভিযানে ৭ জুয়াড়ি গ্রেপ্তার। কেরানীগঞ্জে ৬ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। কেরানীগঞ্জে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার। কেরানীগঞ্জে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা ইসমাইল গ্রেপ্তার। কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযানে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

কেরানীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কেরানীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

কেরানীগঞ্জ সংবাদদাতা:

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ মো. রনি তালুকদার (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ।

 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ২টা ১০ মিনিটের দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা পশ্চিমপাড়া এলাকার সাবান ফ্যাক্টরির রোড কনফেকশনারির সামনে পাকা সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

ঢাকা জেলা পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (জেলা গোয়েন্দা শাখা) জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ আশফাক রাগীব হাসানের নেতৃত্বে একটি দল দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

 

অভিযানে এসআই (নিরস্ত্র) মো. মহরম আলী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে রনি তালুকদারকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

 

গ্রেফতার রনি তালুকদার বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার গুলিশাখালী এলাকার মৃত আফজাল তালুকদারের ছেলে। বর্তমানে তিনি দক্ষিণ কেরানীগঞ্জের গোলাম বাজার এলাকায় বসবাস করেন বলে জানিয়েছে পুলিশ।

 

এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১৯(ক) অনুযায়ী মামলা করা হয়েছে। মামলা নম্বর-৬০, তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২৬।

 

পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host