সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি রবিন কেরাণীগঞ্জে গ্রেফতার।
কেরানীগঞ্জ সংবাদদাতা:
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ রবিন (৩৩)-কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
রোববার (২৪ আগস্ট) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাব-১০ সদর কোম্পানির একটি আভিযানিক দল দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন শুভাঢ্যা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার রবিনের বাবার নাম মোঃ সিরাজুল ইসলাম। তার বাড়ি দক্ষিণ কেরাণীগঞ্জ থানার শুভাঢ্যা এলাকায়।
র্যাব জানায়, রবিন দক্ষিণ কেরাণীগঞ্জ থানার মামলা নং-৭৫(০১)২০২৩-এর আসামি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর ১০(ক) ধারার মামলায় তিনি ১ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিন আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব।
গ্রেফতারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার অধিনায়কের পক্ষে বিষয়টি নিশ্চিত করেছেন।