সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক। শ্বশুর হত্যায় জামাইয়ের ১৫ লাখ টাকার চুক্তি, ডিবির জালে আরেক আসামি গ্রেফতার।

কেরানীগঞ্জে গার্মেন্টস পল্লীতে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি।

কেরানীগঞ্জে গার্মেন্টস পল্লীতে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি।

কেরানীগঞ্জ  সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

দক্ষিণ কেরানীগঞ্জের পূর্বআনগরস্থ গার্মেন্টস পল্লীর একটি তৈরীপোশাকের মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে তিনটি শো-রুমের মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই ও আশেপাশের বেশ কয়েকটি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আজ ২০ নভেম্বর বুধবার ভোরে পূর্ব আগানগরস্থ গার্মেন্টস পল্লীর টোকিও টাওয়ারের নিচতলায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

টোকিও টাওয়ার মার্কেট ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মোঃ আল আমিন জানান, মার্কেটে নিচ তলায় রবিউল গার্মেন্টসের ভেতরে আগুনের সূত্রপাত হয়। পরবর্তীতে আগুনের ভয়াবহতা বেড়ে গিয়ে পাশের রিফাত গার্মেন্টর দুটি শো-রুমে আগু ছড়িয়ে পরে। স্থানীয় ও মার্কেটে লোকজন অনেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ আনতে না পেরে কেরাণীগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় ব্যবসায়ীরা জানায়,শীতের মৌসুম থাকায় প্রত্যেকটা দোকানেই ভরপুর শীতের পোশাক ছিল। আগুনে তিনটি দোকানের সম্পূর্ণ মালামাল পুড়ে গেলেও পার্শ্ববর্তী বেশ কয়েকটি দোকানে মালামালের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।

কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ কাজল মিয়া জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আমাদের দুটি ইউনিট প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে মার্কেটের রিজার্ভ টাংকের সামনেই এই অগ্নিকান্ডের ঘটনা ঘটায় সেখান থেকে পানি না নিতে পেরে পার্শ্ববর্তী মসজিদের থেকে পাম্প স্থাপন করে পানির সরবরাহ করা হয়েছে তাই আগুন নেভাতে কিছুটা সময় লেগেছে। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host