বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি। ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার।

ঢাকা জেলা প্রেস ক্লাব ত্রিবার্ষিক নির্বাচনে শামীম হাওলাদার সভাপতি ও ফারুক আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত

ঢাকা জেলা প্রেস ক্লাব ত্রিবার্ষিক নির্বাচনে শামীম হাওলাদার সভাপতি ও ফারুক আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত।

শেক সামীম সংবাদদাতা

ঢাকা জেলার ৬টি থানার সাংবাদিকদের সংগঠন ঢাকা জেলা প্রেস ক্লাবের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
৩১ জানুয়ারি (বুধবার) দুপুর ২ টা হতে ৪ টা পযন্ত উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচনে নয়া দিগন্ত পত্রিকার সাংবাদিক শামীম হাওলাদার সভাপতি ও একাত্তর টিভির সাংবাদিক ফারুক আহমেদ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।
এছাড়াও মিয়া আব্দুল হান্নান , সহসভাপতি, শামীম আরমান যুগ্ন সম্পাদক, সুলতান আহম্মেদ সাংগঠনিক সম্পাদক,অর্থ সম্পাদক শাহীন আহমেদ, ক্রীড়া সম্পাদক সোহেল রাণা, শাহীনুর রহমান, জনকল্যাণ সম্পাদক, ইমরান হোসেন সুজন প্রচার ও প্রকাশনা সম্পাদক, বিপ্লব ঘোষ দপ্তর সম্পাদক, এইচ এম আমিন উদ্দিন, মাসুদ রানা ও শহীদুল ইসলাম ডাবলু কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব আব্দুল জলিল ভূঁইয়া ও সমকাল সাংবাদিক ইব্রাহিম খলিল।
নির্বাচন শেষে ঢাকা জেলার সাংবাদিকদের উদ্দেশ্যে সাংবাদিক নেতা আব্দুল জলিল ভূঁইয়া সাংবাদিকদের স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকতার মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করার জন্য আহ্বান জানান। তিনি বিজয়ীদের নাম ঘোষণা করেন এবং বিজয়ীদের নিজেদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেন।
এছাড়াও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ প্রেস ক্লাব সভাপতি মজিবুর রহমান, দোহার প্রেস ক্লাব সভাপতি কামরুল হাসান, আব্দুল গনি, মোস্তফা কামাল, শেখ শামীমসহ ঢাকা জেলা প্রেস ক্লাবের সদস্যবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host