সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

দক্ষিণ কেরানীগঞ্জে মানব পাচারকারী চক্রের নয় সদস্য র‍্যাবের হাতে গ্রেফতার

দক্ষিণ কেরানীগঞ্জে মানব পাচারকারী চক্রের নয় সদস্য র‍্যাবের হাতে গ্রেফতা

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের হাসনাবাদ এলাকা হতে মানব পাচারকারী চক্রের মূলহোতাসহ ৯ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। গ্রেফতারকৃতরা হচ্ছে মুক্তা বেগম (৪৫), শাহনাজ বেগম (২৫),নিপা আক্তার (২০), মনি শীল (২১), লাইলী (২৫), মোঃ সম্রাট খন্দকার (২৫), মোঃ ওসমান গনি বেপারী (২৫), মোঃ মিরাজ (২৫) ও মোঃ সিদ্দিক (৪০)। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‍্যাবের একটি চৌকস অভিযানের দল দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে ওই ৯ সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা পেশাদার নারী ও শিশুপাচারকারী চক্রের সক্রিয় সদস্য। চক্রটি বেশ কিছুদিন যাবত পরস্পর যোগসাজসে সংঘবদ্ধভাবে দেশের বিভিন্ন এলাকার গরিব, অসহায়, বেকার এবং বিভিন্ন স্কুল/কলেজে পড়ুয়া মেয়েদের উচ্চ বেতনে চাকরীর প্রলোভন দেখিয়ে প্রতারনামূলকভাবে দক্ষিণ কেরাণীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় পতিতাবৃত্তি ও যৌন কাজে নিয়োজিত করত। এছাড়াও অবৈধ পথে পতিতাবৃত্তি ও যৌন কাজে নিয়োজিত করার উদ্দেশ্যে বিভিন্ন বয়সের নারী ও শিশুদের মোটা অংকের বেতনের প্রলোভন দেখিয়ে পাশ্ববর্তী রাষ্ট্রে পাচার করে আসছিল । গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host