মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি। ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার।

কিশোর গ্যাং” লিডারজালাল ওরফে পিচ্চি জালাল বাহিনীর ১৬ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-১০।

কিশোর গ্যাং” লিডারজালাল ওরফে পিচ্চি জালাল বাহিনীর ১৬ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-১০।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

ঢাকার দক্ষিন কেরাণীগঞ্জ,শ্যামপুর ও কদমতলী এলাকা থেকে “কিশোর গ্যাং” লিডারজালাল ওরফে পিচ্চি জালাল বাহিনীর ১৬ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-১০।

সোমবার দুপুরে কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে র‍্যাব-১০ সদর দপ্তরে সাংবাদিক সম্মেলনে র‍্যাব-১০ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি ফরিদ উদ্দিন জানান, বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের ১৬ সদস্য গ্রেফতারের পর যাচাই-বাছাই শেষে কেরানীগঞ্জসহ রাজধানীর বিভিন্ন থানায় আট জনের বিরুদ্ধে ছিনতাই মামলা থাকায় তাদেরকে শ্যামপুর কদমতলী থানায় হস্তান্তর করা হয়েছে এবং বাকি ৮ জনকে কাউন্সিলিং করে মুসলেকা নিয়ে তাদের অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।


আসামীরা হলেনঃ০১. শাহ জালাল ওরফে পিচ্ছি জালাল(১৯), ০২. মোকাব্বির হোসেন আয়ান(১৯),০৩. ইমন সরদার (২০),০৪ মোঃ রাসেল (১৯),০৫. মোঃ সুজন (১৯),০৬. মুন্না হোসেন(১৯),০৭. রাজু (১৯),০৮ মোঃ হাসান(১৯)।
এই কর্মকর্তা আরো জানান, পিচ্ছি জালাল এই কিশোর গ্যাং বাহিনীর লিডার। জালাল একটি সক্রিয় বাহিনীর নেতৃত্ব দিচ্ছেন। তার নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জ, শ্যামপুর ও কদমতলী থানা সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এমনকি জনসমাগম স্থানে একাকী পথচারীদের আকষ্মিক ভাবে ঘিরে ধরে আশপাশের কেউ বুঝে ওঠার আগেই দেশীয অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক মানিব্যাগ, টাকা পয়সা, স্বর্নালংকার, মোবাইল ল্যাপটপ ডাকাতি করে দ্রুত পালিয়ে যেত।
প্রাথমিক জিজ্ঞেসাবাদে স্বীকারোক্তি মুলক তারা জানান চুরি ছিনতাই ছাড়াও মাদক সেবন ও বিক্রি, চাঁদাবাজি ইভটিজিং পাড়া-মহল্লায় মারামারি অসামাজিক অশ্লীল ভিডিও যোগাযোগ মাধ্যমে প্রচার করে আসছিল। যাদের ছেড়ে দেয়া হয়েছে আগামী দিন গুলোতে তাদের সর্বাক্ষনিক নজরদারিতে রাখা হবে। এই কর্মকর্তা আরো বলেন, র‍্যাব ১০ কিশোর গ্যাং এর সাথে জড়িত অপ্রপ্ত বয়স্ক শিশুদের আইনের আওতায় এনে সুস্থ্য ও সুন্দর জীবন উপহার দিতে তারা সুন্দর ভাবে লেখাপড়া চলাফেরা করতে পারে এই উপদেশ দেন।


৩০ ০১ ২০২৩

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host