মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে ১১টি চোরাই ইজিবাইক অটোরিক্সা উদ্ধার গ্রেফতার ৬জন

কেরানীগঞ্জে ১১টি চোরাই ইজিবাইক অটোরিক্সা উদ্ধার গ্রেফতার ৬জন।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
ঢাকার কেরাণীগঞ্জে ১১টি চোরাই  অটোরিক্সাসহ চোর চক্রের ০৬ সদস্যকে গ্রেফতার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, বাচ্চু মিয়া,নজরুল ইসলাম, ফারুক, আরিফুল, রিপন শেখ,দ্বীন ইসলাম।
 আজ সকাল ১১ টায় মডেল থানায় কেরাণীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাহাবুদ্দিন কবির সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ অটোরিকশা ছিন্তাইকারীদল অটোরিকশা চুরি করে চোর চক্রটি  অটোরিকশা রং করে ও আকার আকৃতি পরিবর্তন করে তা বিভিন্ন গ্যারেজে বিক্রি করত। গোপন সংবাদের ভিত্তিতে  বৃহস্পতিবার গভীর রাতে ওসি অপারেশন আশিকুর রহমানের নেতৃত্বে রুহিতপুর এলাকায় অভিযান চালিয়ে ১১টি চোরাই অটোরিকশাসহ গ্রেফতার ছয় আসামিকে গ্রেফতার করে। তিনি  আরও  জানান,উদ্ধারকৃত ১১টি অটোরিকশার আনুমানিক মূল্য ছয় লক্ষ ষাট হাজার টাকা। এ বিষয়ে  কেরাণীগঞ্জ মডেল থানায় একটি মামলা হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host