বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি। ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার আয়োজনে ওপেন হাউজ ডে পালিত ।

 

দক্ষিণ কেরানীগঞ্জ থানার আয়োজনে ওপেন হাউজ ডে পালিত ।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

অপরাধ দমন ও পুলিশিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আয়োজনে ওপেন হাউজ ডে পালিত হয়েছে। রবিবার (১৬ অক্টোবর) বিকেলে উপজেলার ঢাকা- মাওয়া এক্সপ্রেসওয়ের আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ড এলাকায় এ উপলক্ষে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মাদক, সন্ত্রাস, চুরি ডাকাতি, বাল্যবিয়ে, ইভটিজিং সহ এলাকার সকল ধরনের সমস্যা পুলিশের সামনে তুলে ধরেন।

 

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্জামানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ নুর আলম উপস্থিত থেকে মনোযোগ সহকারে সমস্যা গুলো শুনে যত দ্রুত সম্ভব সমাধানের আশ্বাস প্রদান করেন।

এ সময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমিনুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দিন কবির, ঢাকা জেলা পুলিশ(দক্ষিণ) ট্রাফিক ইন্সপেক্টর পীযূষ কুমার মালো, দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইন্সপেক্টর অপারেশন সরজিত কুমার, তেঘরিয়া এলাকার বিট ইনচার্জ এসআই আবুল হাসান সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host