রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ জিনজিরা পীর মোহাম্মদ পাইলট স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ছাত্রদল নেতা পাভেল মোল্লার রাজনৈতিক কার্যালয়ে আগুন। দক্ষিণ কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি। ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার।

ন্যাড়া বেলতলায় একবারই যায়: কামরুল ইসলাম (এম পি )

ন্যাড়া বেলতলায় একবারই যায়: কামরুল ইসলাম (এম পি )

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি বনি আমিন,

ওয়ান ইলেভেনের সময় তিন মাসের তত্ত্বাবধায়ক সরকার দুই বছর প্রলম্বিত হতে দেখেছি। ব্যবসায়ী,রাজনীতিবিদ সাংবাদিক বিশ্ববিদ্যালয় শিক্ষক সহ প্রত্যেককে হেনস্থা করেছে সেই ওয়ান ইলেভেনের সরকার। তত্ত্বাবধায়ক সরকারের নামে একটি জগতদল পাথর আমাদের বুকের উপর চেপে বসেছিল। ঐ অনির্বাচিত সরকার বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না, ন্যাড়া বেলতলায় একবারই যায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট কামরুল ইসলাম (এম, পি)

বৃহস্পতিবার (২৮শে জুলাই) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা ইউনিয়নের নবনির্মিত ইউনিয়ন পরিষদের দ্বিতল ভবন উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন নির্বাচন হবে নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে। শেখ হাসিনা সরকার নির্বাচনকালীন সরকার হিসেবে নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে।এর বাইরে আর যাওয়ার কোন সুযোগ নেই, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।
তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, আপনারা নির্বাচনের জিতবেন এমন গ্যারান্টি পেলেই নির্বাচনে অংশগ্রহণ করবেন। তবে সেই গ্যারান্টি জনগণ আপনাদের আর দিবে না।

শাক্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমানের সভাপতিত্বে এ সময় অন্যানের মধ্যে মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম, সহ-সভাপতি শফিউল আজম খান বারকু,তারানগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আজিজুর রহমান খান, শাক্তা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাজি আরজু মিয়া বেনু সহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host