মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে ছুরিকাঘাতে সাগর খান নামে এক  যুবকের মৃত্যু।

কেরানীগঞ্জে ছুরিকাঘাতে সাগর খান নামে এক  যুবকের মৃত্যু

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

কেরানীগঞ্জে ছুরিকাঘাতে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় এক দিনপর ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছে। নিহত যুবকের নাম সাগর খান (২২।

গত মঙ্গলবার (১২জুলাই) রাতে সে মারা যায়। নিহত সাগর পটুয়াখালী জেলার গলাচিপা থানা আমখোলা খোকন খাঁনের ছেলে। টাইলসের দোকানের কর্মচারী নিহত সাগর বর্তমানে কেরানীগঞ্জের পূর্ব বন্ধডাকপাড়া এলাকায় পরিবারের সাথে ভাড়া বসবাস করতেন।

জানাগেছে, গত সোমবার সাগরের বাসার পাশে কনসার্ট হচ্ছিল। সেখানে বন্ধুদের সঙ্গে অনুষ্ঠান দেখতে গিয়ে কথা কাটাকাটি হয়। সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে ছুরিকাঘাতের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

নিহতের বাবা খোকন খাঁন জানান, অনুষ্ঠান শেষ করে রাত ৩টার দিকে বাসায় ফিরছিল সাগর। বাসার কাছাকাছি আসলে কে বা কারা সাগরের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও পরে ঢাকা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সাগর।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত সাগরের পেটে ছুরিকাঘতের চিহ্ন ছিল। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কেরানীগঞ্জ মডেল থানার উপ পরিদর্শক (এসআই) আবজালুল হক জানান, সাগর নিহতের ঘটনায় বাবা খোকন খান বাদী হয়ে কয়েকজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host