বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি। ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার।

কেরানীগঞ্জে গাঁজা ও ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

কেরানীগঞ্জে গাঁজা ও ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

নাসির উদ্দিন, কেরানীগঞ্জ থেকে: ঢাকার কেরানীগঞ্জে সাতটি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত চিহ্নিত মাদক ব্যবসায়ী সাদেক (৪৯)কে তার দুই সহযোগীসহ গ্রেপ্তার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে বেশকিছু গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়।

বুধবার (১ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কেরানীগঞ্জ মডেল থানাধীন মান্দাইল খালপাড় ঘাট এলাকার ডরিন বেকারির সামনে থেকে ৪০০গ্রাম গাঁজাসহ সাদেক কে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী ২০পিস ইয়াবাসহ জনী (২৯) ও ১০ পিস ইয়াবাসহ শাহ-আলম (৩৬) নামে তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়।

কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আবু সালাম মিয়া জানান, গ্রেফতারকৃত সাদেক এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মামলা আদালতে চলমান। আজ (বৃহস্পতিবার) সকালে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host