মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে একদিনে পাশাপাশি পাঁচ বাড়িতে গনচুরি।

কেরানীগঞ্জে একদিনে পাশাপাশি পাঁচ বাড়িতে গনচুরি।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

ঢাকার কেরানীগঞ্জে একই দিনে তিনটি বসতবাড়িতে ও একটি দোকান ঘরের তালা ভেঙে গনচুরির ঘটনা ঘটেছে। এতে তিনটি বাড়ীর পাশাপাশি দু’টি ফ্লাটসহ চারটি ফ্লাট থেকে ৩ ভরি স্বর্ণালংকার নগদ লক্ষাধিক টাকা ও ঘরের মূল্যবান আসবাবপত্র চুরি করে নিয়েছে চোরচক্র।
মঙ্গলবার (১৫ই মার্চ) কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের কৈবর্তপাড়া গ্রামে দুপুর ১২টা থেকে ১টার মধ্যে ফস্নাটবাসায় ও ভোররাতে একটি মোবাইল ব্যাংকিং এর (বিকাশ এজেন্ট) দোকান থেকে নগদ টাকা চুরির ঘটনা ঘটে। এ নিয়ে সপ্তাহের ব্যবধানে ১৫ টি চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগীদের অভিযোগ পরপর একাধিকবার চুরি ঘটনায় সুষ্ঠু তদন্ত না হওয়ায় চোরের উৎপাত বেড়েছে।
ঘটনা প্রসঙ্গে কৈবর্তপাড়া মজিবর মিয়ার বাড়ির ভাড়াটিয়া ভূক্তভোগী গৃহিণী আলেয়া আক্তার জানান, আমি আমার মেয়ে মুশফিকা কে নিয়ে স্কুলে গিয়েছিলাম। বাসায় ফিরে দেখি আমার ফ্লাটের দরজার তালা ভেঙে আলমারি থেকে দুই ভরি স্বর্ণালঙ্কার ও নগদ চল্লিশ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে।
এছাড়া জামাল শিকদারের টিনশেড বাড়ির ভাড়াটিয়া তুষারের ঘরে, মুজিবরের বাড়ির ভাড়াটিয়া আলামিন,মহসিন মিয়ার বাড়ির আশরাফ হোসেন ও মক্কা মদিনা টেলিকম (বিকাশ এজেন্ট) একযোগে চুরির ঘটনা ঘটেছে। এঘটনায় বিকাশ এজেন্টর মালিক সানাউল্লাহ দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) সাহাবুদ্দিন কবির বলেন, চুরির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যদি কেউ থানায় লিখিত অভিযোগ করে তাহলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host