শনিবার, ০২ মে ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

স্বামীর নির্যাতন ও কাজের ছেলেকে বালৎকারের বিচারের দাবিতে সাংবাদিক সম্মেলন করেন স্ত্রী।

স্বামীর নির্যাতন ও কাজের ছেলেকে বালৎকারের বিচারের দাবিতে সাংবাদিক সম্মেলন করেন স্ত্রী।

সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

মদ্যপ অবস্থায় বাসার কাজের ছেলেকে বালৎকার করেছে। এ ঘটনা জেনে যাওয়ায় অনবরত শাররীক ও মানুসিক নির্যাতন চালিয়েছে। এসব ঘটনার মূলহোতা মাতাল স্বামী জসিম উদ্দিন দিপুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করলেন স্ত্রী।
গতকাল ১৬ মার্চ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বামীর শাস্তির দাবি জানান স্ত্রী বুবলি খান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বুবলি খান জানান, বিগত ১৮ বছর পূর্বে নির্যাতনকারী দিপুর সাথে তার বিয়ে হয়। কিছু দিন যেতে না যেতেই তার আসল রূপ বেরিয়ে আসে। তার স্বামী বিভিন্ন সময় তার উপর নির্যাতন চালিয়ে আসছিলো। এরই মধ্যে তাদের সংসারে তিনটি ছেলে সন্তান জন্ম নেয়।

নির্যাতনে অতিষ্ট হয়ে বিগত ২০১৯ সালে ২৮ আগস্ট একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুইটি মামলা করেন। পরে স্বামীসহ অন্যান্য আত্মীয়-স্বজনদের অনুরোধে তিনি মামলা দুটি প্রত্যাহার করে নেন। কিন্তু তার চরিত্র দিন দিন খারাপ হতে থাকে। এক পর্যায়ে গত ২০২২ সালের ১৩ নভেম্বর তিনি পিতার বাড়ি কেরানিগঞ্জে বেড়াতে যান। কিন্তু ওই সময় গ্রাম থেকে আনা কিশোর কাজের ছেলেকে বালৎকার করা শুরু করে। যার ভিডিও ক্লিপ তার কাছে রয়েছে।
তিনি আরো জানান, দীর্ঘ দিনযাবত এই অবস্থা চলতে থাকে। তার কাছে থাকা বালৎকারের ভিডিও ক্লিপটি ডিলিট করতে স্বামী দিপু নানাভাবে চাপ প্রয়োগ শুরু করে, কিন্তু তিনি এতে রাজি না হওয়ায় রাতে মদ্যপ অবস্থায় বাসায় ফিরে অমানুসিক নির্যাতন চালাতে থাকে। এরই মধ্যে দিপু বাসা থেকে বাইরে থাকা শুরু করে ও বাসায় ফিরে তার উপর নির্যাতন চালিয়ে পুনরায় চলে যায়। এই চরিত্রহীন স্বামীর নির্যাতন থেকে বাঁচতে ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host