শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

সাংবাদিক লাবুকে প্রাণনাশের হুমকি ও সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে হয়রানি নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

সাংবাদিক লাবুকে প্রাণনাশের হুমকি ও
সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে হয়রানি নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত।

ঢাকা জার্নালিস্ট কাউন্সিলের স্থায়ী সদস্য ও অনলাইন নিউজ পোর্টাল ঢাকা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি নুরুজ্জামান লাবুকে প্রাণনাশের হুমকি এবং পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)।

শনিবার (১৯ এপ্রিল) দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনের পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক হয়রানি-নির্যাতন ও প্রাণনাশের হুমকি বন্ধ না হলে শুধুমাত্র মানববন্ধনেই সীমাবদ্ধ থাকবো না। প্রয়োজনে বৃহত্তর আন্দোলনে নামার ঘোষণা দেয়া হবে।

তারা বলেন, নুরুজ্জামান লাবুর কিছু হলে সারা বাংলাদেশের সাংবাদিক সমাজকে নিয়ে মাঠে নামবে বলেও জানান তারা।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইকরামুল কবির টিপু। বক্তব্য রাখেন সহ-সভাপতি শাহজাহান স্বপন, সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক।

সাংগঠনিক সম্পাদক আলী তালুকদারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম সাহেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন বাবু, সমাজ কল্যাণ সম্পাদক নুর হোসেন পিপুল, নির্বাহী সদস্য আতিকুল ইসলাম, আরমান হোসেন বাদল, কাজী শফিউল ইসলাম (আল আমিন), সাংবাদিক ফায়সাল হাওলাদার, সাংবাদিক ইমরান হোসেন ইমু, সাব্বির জুবায়ের, আকবর হোসেন প্রমুখ।
কেরানীগঞ্জে সাংবাদিক ইমরান হোসেন ইমু ও ফায়সাল হাওলাদারদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বক্তারা

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host