মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

সরকারের বিরুদ্ধাচারন করার জন্য একটি গুষ্টি বসে আছে…নৌ-প্রতিমন্ত্রী

  কেরানীগঞ্জ প্রতিনিধিঃ আবারও সরগরম হয়ে উঠেছে সদরঘাট লঞ্চ টার্মিনাল। নভেল করোনাভাইরাস জনিত পরিস্থিতির কারণে দীর্ঘ দুই মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর আজ রোববার থেকে সরকারি সিদ্ধান্তে উপনীত হওয়ার পর চলছে এসব নৌযান। ৩১ মে বেলা ১২ টায় নৌ-প্রতিমন্ত্রী সদরঘাট নদীবন্দর টার্মিনাল পরিদর্শন করেন। তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমরা বাংলাদেশসহ সমস্ত পৃথিবী মানুষ করোনা ভাইরাসের কারনে আক্রান্ত হয়েছে। এবং আমাদের দেশের অনেক ভাই ভাইরাসের কারনে মারা গেছেন। এ ভাইরাসের কারনে সরকারি ও বেসরকারীসহ অনেক মানুষ এখনো বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে। সামাজিক দূরত্ব বজায় রেখে সুশৃঙ্খল ব্যবস্থাপনায় সরকার দূরপাল্লার লঞ্চছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। আর এ নৌযানকে স্বাস্থ্যবিধির আওতায় আনা হয়েছে। যারা স্বাস্থ্যবিধি মানবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আর এ স্বাস্থ্যবিধি যদি কোন লঞ্চ মালিক না মানে তাদের ও আইনের আওতায় আনা হবে। তিনি আরো বলেন,সরকারের বিরুদ্ধাচারন করার জন্য একটি গুষ্টি বসে আছে। এই ধরনের গুষ্টি সরকারের এই সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করতে চাইলে তাদেরকেও আইনের আওতায় আনবো। তিনি বলেন্ সরকারের সিদ্ধান্তে আমাদের যাত্রী পরিবহন বন্ধ হয়ে গিয়ে ছিল।আবারও সরকারের সিদ্ধান্তে চালু হয়েছে। এটা যদি ঝুঁকির কারন হয় সরকার নিশ্চয়ই ব্যবস্থাগ্রহণ করবে। এদিকে দেশের দক্ষিণ অঞ্চলে ঢাকা-বরিশালসহ ৩৪টি জেলায় লঞ্চ ও সরকারি স্টিমার চলাচল শুরু হয়েছে। নদীবন্দর টার্মিনালে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সকাল ৮টায় ঢাকার লালকুঠি এলাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা হয়েছে গ্রিন লাইন ওয়াটার সার্ভিস। এরপর বেলা ১১টা থেকে ঢাকা থেকে চাঁদপুরগামী লঞ্চ ও শরীয়তপুরের উদ্দেশে চলাচল শুরু করে। বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বরিশাল, ভোলা, পটুয়াখালী ও পিরোজপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে একাধিক লঞ্চ। এ ছাড়া সন্ধ্যা ৬টায় সরকারি স্টিমার মধুমতি বাদামতলী ঘাট থেকে বরিশাল, মোরেলগঞ্জ ও খুলনার উদ্দেশে ছেড়ে যাবে। এদিকে আজ সকালে চাঁদপুর লঞ্চঘাট থেকে রাজধানীর সদরঘাটের উদ্দেশে চাঁদপুর ত্যাগ করেছে বেশ কয়েকটি লঞ্চ। ইতি পূর্বে সদরঘাট নদীবন্দর টার্মিনালে দক্ষিণ অঞ্চলের লঞ্চযাত্রীরা আসতে দেখা গেছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host