বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

র‌্যাব-১০ এর পৃথক অভিযানে কেরাণীগঞ্জ ও কামরাঙ্গীরচর এলাকা হতে ফেনসিডিল, গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

র‌্যাব-১০ এর পৃথক অভিযানে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ ও কামরাঙ্গীরচর এলাকা হতে ফেনসিডিল, গাঁজা ও ইয়াবাসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার; ট্রাক জব্দ।

এরই ধারাবাহিকতায় গত ২২ সেপ্টেম্বর ২০২১ খ্রিঃ তারিখ আনুমানিক ৮:৩০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন ইকুরিয়া জিয়াসমিন সুপার মার্কেট এলাকায় একটি অভিযান পরিচালনা করে ১৪৪ (একশত চুয়াল্লিশ) বোতল ফেনসিডিল ও ০২ (দুই) কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ রানা (২৭) ও ২। মোঃ সজিব হোসেন (২৩) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি ট্রাক, ০২টি মোবাইল ফোন ও নগদ- ১,৫০০/- (এক হাজার পাঁচশত) টাকা উদ্ধার করা হয়।

এছাড়া একই তারিখ আনুমানিক ৬:৪০ হতে ৬ :৫৫ ঘটিকা পর্যন্ত র‌্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার কামরাঙ্গীরচর থানাধীন বড়গ্রাম বাজার তিন রাস্তার মোড় এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ৩৪০ (তিনশত চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ রমজান আলী বাবু (৩৪) বলে জানা যায়।

এসময় তার নিকট থেকে ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যাবসায়ী। তারা বেশ কিছুদিন যাবত দক্ষিণ কেরাণীগঞ্জ ও কামরাঙ্গীরচরসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ফেনসিডিল, গাঁজা ও ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত ব্যক্তিদেরকে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host