শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

যে দেশে গণমাধ্যম স্বাধীন, সে দেশগুলোতে দুর্ভিক্ষ হয়না। অধ্যাপক তামিজী

যে দেশে গণমাধ্যম স্বাধীন,
সে দেশগুলোতে দুর্ভিক্ষ হয়না।
অধ্যাপক তামিজী।

নিজস্ব প্রতিবেদক : কবি, সমাজবিজ্ঞানী ও শিকড়সন্ধানী অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী বলেছেন, ‘গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় মুক্ত গণমাধ্যম অপরিহার্য। যেসব দেশে গণমাধ্যম স্বাধীন, সেসব দেশে দুর্ভিক্ষ হয় না।’

গত ৩ মে ২০২৫ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৫ উপলক্ষে রাজধানীর একটি অভিজাত রেস্তোরাঁয় বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি) আয়োজিত ‘বর্তমান বিশ্বে সাহসী সাংবাদিকতা’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করার সময় তিনি এ কথা বলেন।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের চেয়ারম্যান সাব্বির আহমেদ রনির সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে বক্তব্য রাখেন খান নজরুল ইসলাম হান্নান, সাংবাদিক নেতা ওমর ফারুক জালাল, কবি রাজু আলীম, কবি অশোক ধর প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ডাকসুর সাবেক জিএস বিএনপি নেতা খায়রুল কবির খোকন বলেন। ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করার দাবি জানান। তিনি বলেন, ‘আগামী দিনের একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনকে বানচাল করার জন্যে সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হয়েছে। আমরা অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে চাই।’

অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম বলেন, ‘আপনি কেমন সাহসী সাংবাদিক, তা বোঝা যাবে ক্ষমতাসীনদের সম্পর্কে আপনার মতামত কেমন, তা দেখে। আপনি ক্ষমতাসীন এবং প্রভাবশালী মহলের সমালোচনা করতে পারেন কিনা, তা দেখে। আপনি সাদাকে সাদা এবং কালোকে কালো বলতে পারেন কিনা, তা দেখেও বোঝা যাবে আপনি সাংবাদিক হিসেবে স্বাধীন কিনা ও সাহসী কিনা। কাজেই সাহসী সাংবাদিক হলো তারা, যারা স্রোতের প্রতিকূলে চলতে জানেন। যারা সরকারের উপকারভোগী নন, যারা সমালোচনা করতে ভয় পান না, যারা স্বাধীনচেতা, যারা জনগণের পক্ষের শক্তি, তারাই হলো সাহসী সাংবাদিক; যারা বিশেষ কোনও ইন্সেন্টিভ বা প্রণোদনার কাছে বিক্রি হয়ে যান না, তারাই হলো সাহসী সাংবাদিক। যেসব দেশে গণমাধ্যম স্বাধীন, সেসব দেশে দুর্ভিক্ষ হয় না।’

সেমিনার শেষে অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজীর গবেষণা গ্রন্থ ‘বাংলাদেশি জাতীয়তাবাদ ও রাজনীতি’ পাঠ উন্মোচন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host