শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক। শ্বশুর হত্যায় জামাইয়ের ১৫ লাখ টাকার চুক্তি, ডিবির জালে আরেক আসামি গ্রেফতার।

মোল্লাহাটে গরিব ও এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করলেন ওসি কাজী রমজানুল হক।

মোল্লাহাটে গরিব ও এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করলেন ওসি কাজী রমজানুল হক।নিজস্ব প্রতিবেদক :
মানবিকতা ও সমাজকল্যাণের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রমজানুল হক। নিজ উদ্যোগে তিনি নিয়মিতভাবে গরিব ও এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করে আসছেন।

এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৬ জানুয়ারি) জুম্মার নামাজের পর মোল্লাহাট উপজেলার একটি গরিব এতিম মাদ্রাসায় শিক্ষার্থীদের জন্য খাবারের আয়োজন করা হয়। এ আয়োজনে মাদ্রাসার শিক্ষকবৃন্দও অংশগ্রহণ করেন। শিক্ষার্থী ও শিক্ষকরা আনন্দ ও তৃপ্তির সঙ্গে খাবার গ্রহণ করেন।এ সময় ওসি কাজী রমজানুল হক বলেন, “মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যেই আমি প্রতি মাসে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনার চেষ্টা করি। আল্লাহ যদি আমাকে তৌফিক দেন, ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত রাখবো।”

তার এই মহতী উদ্যোগে স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলেন, একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হিসেবে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সত্যিই প্রশংসনীয় ও অনুকরণীয়।

এ ধরনের মানবিক কর্মকাণ্ড সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিচ্ছে এবং মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যাশাকে আরও সুদৃঢ় করছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host