শনিবার, ০২ মে ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

মিথ্যা মামলা, অভিযোগে হয়রানির প্রতিবাদে সদরঘাট তৈল ব্যবসায়ী সমিতির সংবাদ সম্মেলন করেন

মিথ্যা মামলা অভিযোগে হয়রানির প্রতিবাদে
সদরঘাট তৈল ব্যবসায়ী সমিতির সংবাদ সম্মেলন,

শামীম আহমেদ কেরানীগঞ্জ, । ঢাকা

 

একটি কুচক্রি মহল এক প্রতারণাকারী নারীকে দিয়ে মিথ্যা মামলায় ফাসানোর বিচারের দাবি জানিয়ে কেরাণীগঞ্জে সংবাদ সম্মেলন করেছেন সদরঘাট তৈল ব্যবসায়ী সমিতি। আজ ২৭ সেপ্টেম্বর রবিবার সদরঘাট তৈল ব্যবসায়ী সমিতির কেরাণীগঞ্জস্থ কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তবে সংগঠনের সভাপতি জি এম ছারোয়ার বলেন, মাসুদা নামের জনৈক এক মহিলা তাকে বার বার অপহরনের অভিযোগ এনে আদালতে একটি পিটিশন মামলা দায়ের করেছেন। যাহা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তিনি বলেন, দীর্ঘ ৪০ বছর যাবত আমি সদরঘাট তৈল ব্যবসায়ী সমিতির সভাপতির দায়িত্ব পালন করে আসছি। এতে অত্র এলাকায় আমার ব্যপক জনপ্রিয়তা সৃষ্টি হয়েছে। আমার দীর্ঘ এই ৪০ বছরের জনপ্রিয়তাকে নষ্ট করার লক্ষে একটি কুচক্রি মহল ওই প্রতারনা কারি বহুরূপী মহিলাকে দিয়ে হয়রানি করার উদ্দেশ্যে আমাকে ও শুভাঢ্যা ইউপি চেয়ারম্যান হাজী ইকবাল হোসেনকে জড়িয়ে একটি সাজানো মামলা দায়ের করেছেন। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। মূলত একটি চক্র সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গকে জড়িয়ে সাজানো মামলায় ফাসিয়ে ব্লাক মেইল করে তাদের কাছ থেকে টাকা পয়সা হাতি বেড়াচ্ছে। আমিও এমনই এক চক্রের শিকার। তাই তিনি এ সংবাদ সম্মেলনের মাধ্যমে এই মিথ্যা মামলা ও ষড়যন্ত্রের সুষ্ঠু বিচার ও উক্ত মামলাবাজ চক্রের সকল সদস্যদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা হাজী মো.সিদ্দিক,হাজী মফিজুল ইসলাম, হাজী আবুল হোসেন, সহ-সভাপতি হাজী আওলাদ হোসেন,মো.খলিরুর রহমান, মো.রাকিব হাসান সোহেল,সাধারন সম্পাদক শেখ মনির হোসেন, প্রচার সম্পাদক এইচ.এম এরশাদ প্রমুখ। #
কেরাণীগঞ্জ থেকে

২৭-০৯-২০২০ইং।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host