বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

-মা ইলিশ সংরক্ষণের কেরাণীগঞ্জে র‌্যাবের অভিযানে প্রায় ৩ কোটি টাকার চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস করেন

মা ইলিশ সংরক্ষণের উদ্দেশ্যে ঢাকার কেরাণীগঞ্জে র‌্যাবের অভিযানে প্রায় ৩ কোটি টাকার চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস করা হয়।

প্রতিষ্ঠালগ্ন থেকেই র‌্যাব দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষে সবধরনের অপরাধীকে আটক করে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়া সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষণা কালীন সময়ে মা ইলিশ সংরক্ষণ এবং রক্ষার উদ্দ্যেশ্যে র‌্যাবের বিভিন্ন অভিযান অব্যাহত রয়েছে। র‌্যাবের এই অভিযান দেশের সকল মহলে প্রশংসিত হয়েছে।

সরকারের নির্দেশনা অনুসারে প্রজনন মৌসুমে ইলিশ ধরা, পরিবহন, বাজারজাতকরণ ও বিপননে ০৪ অক্টোবর থেকে আগামী ২৫ অক্টোবর ২০২১ খ্রিঃ তারিখ পর্যন্ত মোট ২২ দিনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এরই অংশ হিসেবে গত ০৪ অক্টোবর ২০২১ খ্রিঃ তারিখ ১০:১৫ ঘটিকা হতে ২২:৪৫ ঘটিকা পর্যন্ত র‌্যাব এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাজহারুল ইসলাম ও র‌্যাব-১০ এর সমন্বয়ে একটি আভিযানিক দল ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম সম্পন্ন করে। এসময় মৎস ও প্রাণিসম্পদ বিভাগ এর কর্মকর্তার উপস্থিতিতে উক্ত ভ্রাম্যমাণ আদালত কেরাণীগঞ্জ মডেল থানা এলাকায় বিক্রয় নিষিদ্ধ চায়না দুয়ারি মাছ ধরার জাল উৎপাদন মজুদ ও বিক্রি করার অপরাধে জয় বাবা লোকনাথ হস্থ এবং কুটির শিল্পকে ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা জরিমানা প্রদান করেন। এছাড়া বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নির্দেশে উক্ত ভ্রাম্যমাণ আদালত প্রায় ৩,০০,০০,০০০/- (তিন কোটি) টাকা মূল্যের আনুমানিক ২,২৯,৭৬০ (দুই লক্ষ উনত্রিশ হাজার সাতশত ষাট) মিটার বিক্রয় নিষিদ্ধ চায়না দুয়ারী মাছ ধরার জাল এবং জাল তৈরির সরঞ্জামাদি জব্দ ও ধ্বংস করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত প্রতিষ্ঠানটি বেশ কিছুদিন যাবৎ বিক্রয় নিষিদ্ধ চায়না দুয়ারি মাছ ধরার জাল উৎপাদন, মজুদ ও বিক্রি করে আসছিল বলে জানা যায়। এ ধরনের অভিযান অব্যাহত থাকলে মা ইলিশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মৎস ও প্রাণিসম্পদ বিভাগ এর কর্মকর্তারা জানায়।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host