বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

বুড়িগঙ্গা থেকে ভাসমান অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার

বুড়িগঙ্গা থেকে যুবকের লাশ উদ্ধার।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

বুড়িগঙ্গা থেকে ভাসমান অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে সদরঘাট নৌ থানা পুলিশ। উদ্ধারকৃত যুবকের নাম সমুন (৩০), সে মুন্সীগঞ্জের শ্রীনগর থানার দামলা গ্রামের আব্দুল করিমের ছেলে। দুই সন্তানের জনক সুমন পেশায় একজন পশু ব্যবসায়ী। বর্তমানে পরিবারসমেত জিনজিরা নামাবাড়ী এলাকার মতি হাজীর বাড়িতে ভাড়া থাকতো।

আজ রবিবার সকাল দশটায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চরকালিগঞ্জ বেবি সাহেবের ডক ইয়ার্ড এলাকার মাঝ নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহতের খালা জানান, ১৬ই ডিসেম্বর রাতে ভাত খাওয়া অবস্থায় মোবাইলে ফোন আসলে খাবার রেখেই সুমন বাইরে চলে যায়। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজির পরেও তাকে আর পাওয়া যায় নি। আজ নদীতে একটি লাশ পাওয়া গেছে খবর শুনে সেখানে গিয়ে আমরা সুমনের লাশ সনাক্ত করি।

সদরঘাট নৌ পুলিশের ইনচার্জ কাইয়ুম সরকার জানান, ট্রিপল নাইনের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে লাশের গায়ে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host