শনিবার, ০২ মে ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

বুড়িগঙ্গায় ভাসমান অবস্থায় কিশোরের লাশ উদ্ধার।

বুড়িগঙ্গায় ভাসমান অবস্থায় কিশোরের লাশ উদ্ধার।

টিটু আহম্মেদ, কেরানীগঞ্জ সংবাদদাতা

ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক কিশোর (১৩) বস্ত্রহীন লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।

আজ (২৬শে জুলাই) সোমবার সকাল ১১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কোন্ডা ইউনিয়ন এর কাজিরগাও এ নির্মিত পদ্মা সেতুর রেলওয়ে ব্রিজের ৯৭ নম্বর পিলারের পাশে থেকে লাশটি ভাসমান অবস্থায় উদ্ধার করেছে পাগলা নৌ পুলিশ ফাঁড়ি।

পাগলা নৌ পুলিশ ফাঁড়ির এসআই জমশেদ জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে কিশোর ছেলেটি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হতে পারে, সুরতহাল এর সময় আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে লাশটি সম্ভবত ৪/৫ দিন আগের হবে সেজন্য একেবারে ফুলে-ফেঁপে সাদা হয়ে গিয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host