বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

বুড়িগঙ্গায় অজ্ঞাত ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার।

বুড়িগঙ্গায় অজ্ঞাত ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার

টিটু আহম্মেদ, কেরানীগঞ্জ সংবাদদাতা

ঢাকার বুড়িগঙ্গা কচুরিপানার সাথে ভাসমান অবস্থায় অজ্ঞাত (৩৮) এক পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার করেছে বরিশুর নৌ থানা পুলিশ।
আজ (২৬শে আগস্ট) বিকেল চারটায় কামরাঙ্গীরচর মাদবর বাজার ঘাটের পার্শ্ববর্তী শেখ জামাল স্কুল বরাবর মাঝ নদী থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। এসময় নিহত ব্যক্তির পরনে ছিল জিন্সের প্যান্ট ও ফুলহাতা নীল কালারের শার্ট। তবে সুরতহাল এর সময় আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।

বরিশুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস এম সোবহান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কচুরিপানার সাথে লাশটি ভাটার পানিতে বসিলার দিক থেকে ভেসে আসার সময় স্থানীয় লোকজন দেখতে পেয়ে ট্রিপল নাইনে ফোন করে পুলিশকে জানালে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। লাশটি সম্ভবত তিন চার দিন আগের হওয়ায় একেবারে ফুলে-ফেঁপে গিয়েছে,এতে আঘাতের কোনো চিহ্ন পরিলক্ষিত হয়নি। তবে কি কারণে নিহতের মৃত্যু হয়েছে ময়নাতদন্তের পরে তা নিশ্চিত হওয়া যাবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host