শনিবার, ০২ মে ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

বিএমএসএফ কেন্দ্রীয় সম্পাদকের রোগমুক্তিতে কামরাঙ্গীরচরে ছিন্নমুলদের মাঝে খিচুড়ি বিতরণ

বিএমএসএফ কেন্দ্রীয় সম্পাদকের রোগমুক্তিতে কামরাঙ্গীরচরে ছিন্নমুলদের মাঝে খিচুড়ি বিতরণ

কামরাঙ্গীরচর (ঢাকা) শুক্রবার ৯ অক্টোবর ২০২০: করোনা ভাইরাসে আক্রান্ত সাংবাদিক নেতা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফরের আশু রোগমুক্তি কামনায় ঢাকার কামরাঙ্গীরচরে দোয়া-মিলাদের আয়োজন ও খিচুরি বিতরণ করা হয়।

আজ ৯ অক্টোবর শুক্রবার জুম্মার নামাজে দোয়া -মিলাদের পর এলাকার প্রায় ৩শ গরীব অসহায় ছিন্নমূল শিশুসহ বিভিন্ন বয়সীদের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়।

রাজধানীর কামরাঙ্গীরচর (ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৫ নং ওয়ার্ড) ঝাউলাহাটি মাকামে মাহমুদ পুরাতন জামে মসজিদে সাংবাদিক নেতা আহমেদ আবু জাফরের রোগমুক্তিসহ দেশে বর্তমান পরিস্থিতি ও করোনা প্রাদুর্ভাব রোধে আল্লাহর দরবারে দোয়া ও মোনাজাত করা হয়।

দোয়ানুষ্ঠানে এলাকার ছোট বড় ব্যবসায়ী, বিভিন্ন সংগঠনের নেতা, সাংবাদিক, মানবাধিকার কর্মী ও সাধারণ মানুষ এতে অংশগ্রহণ করেন। বিএমএসএফের কামরাঙ্গীরচর শাখার সভাপতি আনোয়ার হোসেনের উদ্যোগে দোয়া মিলাদের আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host