শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে ছাত্রদল নেতা পাভেল মোল্লার রাজনৈতিক কার্যালয়ে আগুন। দক্ষিণ কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি। ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী।

বিএনপি-জামায়েতের দেশ বিরোধি ষড়যন্ত্রের বিরুদ্ধে কেরাণীগঞ্জে প্রতিবাদ মিছিল করেছে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট।

বিএনপি-জামায়েতের দেশ বিরোধি ষড়যন্ত্রের বিরুদ্ধে কেরাণীগঞ্জে প্রতিবাদ মিছিল করেছে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

কেরাণীগঞ্জে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের প্রতিবাদ মিছিল কেরাণীগঞ্জ- সমাবেশের নামে বিএনপি-জামায়েতের দেশ বিরোধি ষড়যন্ত্রের বিরুদ্ধে কেরাণীগঞ্জে প্রতিবাদ মিছিল করেছে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট ঢাকা জেলা শাখা। আজ ১০ ডিসেম্বর শনিবার কেরাণীগঞ্জের আগানগরস্থ তিতাস গ্যাস অফিসের সামনে থেকে বের হওয়া এ প্রতিবাদ মিছিলটি কেরাণীগঞ্জের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কদমতলীস্থ ইবনেসিনা হাসপাতালের সামনে এসে শেষ হয়।

পরে মিছিলকারিরা দ্বিতীয় বুড়িগঙ্গা সেতুসংলগ্ন কদমতলী এলাকায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ‘আসুন বিজয় উল্লাসে মাতি’ নামক সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেয়।

বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ শাহ আলমের নেতৃত্বে ’জেগে ওঠো দেশবাসী’ শিরোনামে আয়োজিত এ প্রতিবাদ মিছিলে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি সৈয়দ আবুল হোসেন খোকন, যুগ্মসাধারণ সম্পাদক বিজয় সরকার, সাংগঠনিক সম্পাদক সরকার আলম, অর্থ সম্পাদক আরিফিন হক আলভী, সহ-অর্থ সম্পাদক রাজিয়া বেগম, সাংস্কৃতিক সম্পাদক-লাভলী শেখ, চলচ্চিত্র বিষয়ক সম্পাদক জারা অন্তরা, সহ ত্রাণ বিষয়ক সম্পাদক এবিএম রফিকুল আলম ভূঁইয়া, সদস্য-জয়নাল আবেদীন, তৈয়েব হোসেন, সাইদুর রহমান শামীম এবং বঙ্গমাতা সাংস্কৃতিক জোট ঢাকা জেলা শাখার সভাপতি সজীব আহম্মেদ রনি, সাধারন সম্পাদক- রাকিব হাসান, মডেল থানার সভাপতি মো.চান মিয়া, দক্ষিণ কেরাণীগঞ্জ থানার সাধারন সম্পাদক নীলা আক্তার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host