বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি। ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার।

বিএনপি-জামায়াত রাজনীতির নামে নৈরাজ্য সৃষ্টি করছে নসরুল হামিদ বিপু।

বিএনপি-জামায়াত রাজনীতির নামে নৈরাজ্য সৃষ্টি করছে নসরুল হামিদ বিপু।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

কেরানীগঞ্জে বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন রাজণীতির নামে বিএনপি-জামাত জোট সারাদেশে নতুন করে নৈরাজ্য সৃষ্টি করছে। বিদ্যুতের আলো থাকা সত্ত্বেও তারা মশাল মিছিল ও মোমবাতি জ্বালিয়ে মিছিল করে শান্ত পরিবেশকে অশান্ত করে তুলছে। মিছিলের নামে তারা সিএনজি অগ্নি সংযোগ ও অটোরিকশা পুড়িয়ে সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছে। তারা সস্তা রাজনীতি করে মানুষের জনপ্রিয়তা পাবার চেষ্টা করছে।


তিনি আজ ১৯ সেপ্টেম্বর সোমবার বিকেলে নিজ নির্বাচনী এলাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসবকথা বলেন। সদ্য যোগদান কারী ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দক্ষিণ কেরাণীগঞ্জ থানা আওয়ামী লীগ সভাপতি ও কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ,

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মেহেদী হাসান, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম.ই মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ নুর আলম, অতিরিক্ত পুলিশ সুপার(ডিবি)মোবাশে^রা হাবিব খান, ক্রাইম অফ ঢাকা জেলা পুলিশ আমিনুল ইসলাম,কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর, দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজামান, কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ ।

,কেরাণীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ রায়হান খান প্রমুখ। অনুষ্ঠানে কেরাণীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের মাধ্যমে নিটল টাটা ও আবুল খায়ের গ্রুপ দক্ষিণ কেরানীগঞ্জ ও কেরাণীগঞ্জ মডেল থানাকে উপহার স্বরূপ দুটি প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host