শনিবার, ০২ মে ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

বন্ধ গণমাধ্যমগুলো খুলে দেয়ার দাবি জানিয়েছে ‘পুরান ঢাকা সাংবাদিক ফোরাম’।

বন্ধ গণমাধ্যমগুলো খুলে দেয়ার দাবি জানিয়েছে ‘পুরান ঢাকা সাংবাদিক ফোরাম।

দেশের বন্ধ হওয়া গণমাধ্যমগুলো খুলে দেয়ার দাবি জানিয়েছে পুরান ঢাকা সাংবাদিক ফোরাম (পিডিএসএফ)। পুরান ঢাকার পেশাদার সাংবাদিকদের একমাত্র সংগঠন পিডিএসএফ এ দাবি জানান। গণতন্ত্র, বাকস্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে আনতে বন্ধ গণমাধ্যমগুলো খুলে দেয়ার দাবি জানান তারা। বুধবার (৭ আগষ্ট) বিকেলে সংগঠনের জরুরি সভায় নতুন সরকারের কাছে এ দাবি জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. জাফরুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক মুস্তাকিম নিবিড়। অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাংগঠনিক সম্পাদক নার্গিস জুঁই, দপ্তর সম্পাদক সৈয়দ মাহফুজুল হক মুকুল, সহ-প্রচার সম্পাদক আজিজুল ইসলাম যুবরাজ, আরফিন নিবিড়, জুয়েল খন্দকার, সাব্বির আহমেদ প্রমুখ।

সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, গণমাধ্যমবিরোধী আইন সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল করতে হবে। এই আইন গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী। এসব কালাকানুন ও স্বৈরশাসনের কবলে পড়ে গণমাধ্যম এখন অস্তিত্বের সংকটে পড়েছে। তারা বলেন, দৈনিক দিনকাল, আমার দেশ, চ্যানেল ওয়ান, দিগন্ত টিভি, ইসলামিক টিভিসহ বন্ধ মিডিয়া খুলে দিতে হবে। সেই সাথে সাংবাদিক হত্যা-নির্যাতন বন্ধ এবং গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী সব কালাকানুন বাতিলেরও দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host