মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

প্রধানমন্ত্রীর নির্দেশে ও পুলিশ প্রধানের তত্বাবধানে দেশ ব্যাপী শুরু হয়েছে পুলিশের মাদক বিরুধী অভিযান

কেরানীগঞ্জ প্রতিনিধিঃ প্রধানমন্ত্রীর নির্দেশে ও পুলিশ প্রধানের তত্বাবধানে দেশ ব্যাপী শুরু হয়েছে পুলিশের মাদক বিরুধী অভিযান। এরই অংশ হিসেবে রাজধানী ঢাকার কেরানীগঞ্জের রোহিতপুর ইউনিয়নে উঠান বৈঠক করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। আজ ৫ আগস্ট(বুধবার) বিকেলে রোহিতপুর নাট মন্দিরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আইন শৃংখলার উন্নতি, মাদক নির্মুল, ভূমি দস্যুতা ও বাল্যবিবাহ বন্ধ সাম্প্রদায়িকতাসহ যাবতীয় কর্মকাণ্ড নিয়ে খোলামেলা আলোচনা হয়।

রোহিতপুর নাট মন্দিরের সভাপতি শ্রী গোপাল চন্দ্র সরকার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম পিপিএম। আরও উপস্থিত ছিলেন রোহিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলী, উপজেলা আওয়ামীলীগের সদস্য সাঈদ উদ্দীন সানজিব, নতুন সোনাকান্দা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহমুদ আলম, এস আই সুলতান মাহমুদসহ অনেকে।

বৈঠকে কেরাণীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম পিপিএম বলেন, সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন, তাই বহিরাগতরা যেনো এলাকায় এসে কোন প্রকার বিশৃঙ্খলা করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। মাদক ও ভূমিদস্যুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। মাদক কারবারি, সেবনকারী এমনকি মাদকের পক্ষে সুপারিশকারীদেরও আইনের আওতায় আনা হবে। গত একমাসে ৬ জন নারীসহ ৭০ জন মাদক কারবারিকে আটক করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। পুলিশের অ্যাকশন শুরু হয়েছে। কেরানীগঞ্জে ৬ মাসে এমন কিছু ভূমিদস্যুর নামে মামলা হয়েছে যারা ছিলো ধরাছোঁয়ার বাইরে। তাছাড়া বিট পুলিশিং কার্যক্রম সফল করার নিমিত্তে সকল নাগরিকদের নাগরিক তথ্য ফরম পূরনের মাধ্যমে থানা পুলিশকে তথ্য দেওয়ার আহবান জানান তিনি। বৈঠকে স্থানীয় যুবকরা কখনো কেউ মাদক নিবেনা বলে অঙ্গীকার করে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host