বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি। ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার।

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে লাশ গুম, স্বামী ও ননদ আটক

ঢাকার কেরানীগঞ্জে পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে মাটি চাপা দেয়া স্বামী সাগর (২৪) ও তার বোন সুমি আক্তার (২৬) কে গ্রেফতার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।

গতকাল গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের একটি চৌকসদল কামরাঙ্গীরচর ও হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। বুধবার সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এই তথ্য জানানো হয়।

প্রেস রিলিজের তথ্য অনুযায়ী,গত ১৫ই মে শাক্তা ইউনিয়নের আটিকুটি গ্রামের আব্দুর রহমানের বাড়ির একতলার পেছনে ফাঁকা জায়গায় মাটির নিচে কিছু পুতে রাখা হয়েছে এমনটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ সেখান থেকে মাটি খুঁড়ে একটি নারীর মৃতদেহ উদ্ধার করে। পরবর্তীতে নিহত নারী আব্দুর রহমানের পুত্র সাগরের দ্বিতীয় স্ত্রী বলে শনাক্ত হয়। স্ত্রীকে খুন করে মাটিচাপা দিয়েছে এমন সন্দেহের ভিত্তিতে আব্দুর রহমান ও তার পরিবারের সদস্যদের খুঁজতে থাকে পুলিশ।পরবর্তীতে সিসিটিভি ফুটে যায় দেখা যায় সেই বাড়ি থেকে আব্দুর রহমান ও তার ছেলে সাগর সহ পরিবারের সকল সদস্যরা বাড়ির মালামাল নিয়ে পালিয়ে যাচ্ছে। দীর্ঘদিন পর গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে পুলিশ জানতে পারে তারা কামরাঙ্গীরচর ও হাজারী ব্যাংক এলাকা অবস্থান করছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখান থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুর রহমান স্ত্রীকে হত্যা করে মাটি চাপা দিয়েছে বলে স্বীকার করেছে। তাদেরকে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেওয়ার জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host