শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ দক্ষিণ কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি। ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার।

নির্ধারিত দামে এলপি গ্যাস বিক্রি না করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফয়সল বিন করিম

ঢাকার কেরানীগঞ্জে এলপি গ্যাসের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকালে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাজারজাতকারী ও ব্যবসায়ীদের অংশগ্রহণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এই সময় কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফয়সল বিন করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। তিনি বলেন, সবাইকে সরকার নির্ধারিত মূল্যেই এলপি গ্যাস বিক্রি করতে হবে। এর চেয়ে বেশি দামে বিক্রির কোন সুযোগ নেই।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফয়সল বিন করিম বলেন, দাম কমানোর নির্দেশ দেয়ার পাশাপাশি প্রতিটি দোকানে নতুন মূল্যতালিকা টানানোর নির্দেশ দেয়া হয়েছে। নির্ধারিত দামের বেশি কোনো ব্যবসায়ীরা এলপিজি গ্যাস বিক্রি করছে এমন অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সভায় আরও বক্তব্য রাখেন তারানগর ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন, কেরানীগঞ্জ উপজেলা এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক নুরে আলম, সাংগঠনিক সম্পাদক বদিউল আলমসহ ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host