মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

দ্বিতীয় দিনের মত সীমিত আকারে লঞ্চ চলাচল স্বাভাবিক নেই সামাজিক দূরত্ব

দ্বিতীয় দিনের মত সীমিত আকারে লঞ্চ চলাচল স্বাভাবিক নেই সামাজিক দূরত্ব
এম.আশিক নূর

করোনাভাইরাসজনিত পরিস্থিতির কারণে দীর্ঘ দুই মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর দ্বিতীয় দিনে সরকারি সিদ্ধান্তের কারণে চলছে এসব নৌযান।

দেশের দক্ষিণ অঞ্চলে ঢাকা-বরিশালসহ ৩৪টি জেলায় লঞ্চ ও সরকারি স্টিমার চলাচল শুরু হয়েছে ।

আজ দুপুর ঢাকার সদর ঘাট এলাকা থেকে দেশের দক্ষিণ অঞ্চলে উদ্দেশে ছেড়ে গেছে বেশ কয়েকটি যাত্রীবাহী লঞ্চ।

কিন্তু স্বাস্থ্য মন্ত্রনালয়ের নির্দেশিত লঞ্চগুলো স্বাস্থ্য বিধি মানতে দেখা যায়নি । সামাজিক দূরত্ব বজায় রাখেনি যাত্রীরা।

এদিকে যাত্রীদের হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিস্কার করে লঞ্চে প্রবেশ করতে দেখা গেছে। তবে বাড়তি চাপের কারণে লঞ্চের ভেতরে সামাজিক দূরত্ব বজায় রাখতে দেখা যায়নি। অনেক যাত্রীদের মাস্ক পড়তেও দেখা যায়নি।

যাত্রীরা বলেছেন, জীবিকার প্রয়োজনে কর্মস্থলে ছুটে যাচ্ছেন তারা। অন্যদিকে লঞ্চ কর্তৃপক্ষ বলেছেন, যাত্রী সামাল দিতে তাদের হিমসিম খেতে হচ্ছে। এই পরিস্থিতিতে লঞ্চ চলাচল শুরু হলেও নৌ-পুলিশের তৎপরতা তেমন চোখে পড়েনি। । তবে বন্দর কর্তৃপক্ষের কাউকে সেখানে দেখা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host