শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে ছাত্রদল নেতা পাভেল মোল্লার রাজনৈতিক কার্যালয়ে আগুন। দক্ষিণ কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি। ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী।

দ্বিতীয়বারের মতো ঢাকা জেলার শ্রেষ্ঠ ওসি হলেন মামুন অর রশীদ।

দ্বিতীয়বারের মতো ঢাকা জেলার শ্রেষ্ঠ ওসি হলেন মামুন অর রশীদ।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

ফের ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ  হলেন মামুন অর রশীদ কেরানীগঞ্জ (ঢাকা): গত আগস্ট মাসে কেরানীগঞ্জ মডেল থানায় যোগ দেওয়ার পর দ্বিতীয়বারের মতো ঢাকা জেলার থানাগুলোর মধ্যে শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মামুন অর রশীদ পিপিএম।

রোববার (২৩ অক্টোবর) তার হাতে এ পুরস্কার তুলে দেন ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামান।

চলতি বছরের আগস্ট ও সেপ্টেম্বর মাসে থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, একাধিক ক্লুলেস মামলার সফল তদন্ত, মাদক উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা তামিল, লুণ্ঠিত মালামাল উদ্ধার, চুরি, ছিনতাই ও ইভটিজিং প্রতিরোধসহ আইনশৃঙ্খলার উন্নয়নের স্বীকৃতি স্বরূপ তাকে এ পুরষ্কার দেওয়া হয়।
এছাড়াও কেরানীগঞ্জ মডেল থানায় কর্মরত মো. খালেদুর রহমান শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত), এসআই জিয়া উদ্দিন শ্রেষ্ঠ নাগরিক তথ্য ফরম সংগ্রহকারী কর্মকর্তা, এসআই অলক কুমার দে ও এসআই আবুল কালাম আজাদ, বিশেষ পুরস্কার এবং মো. আল আমিন খন্দকার শ্রেষ্ঠ এএসআইর পুরস্কার পেয়েছেন।

পুরস্কার গ্রহণের পর মামুন অর রশীদ বাংলা নিউজকে বলেন, ঢাকার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় আমার দায়িত্ববোধ আরও বেড়ে গেল। আমার দায়িত্বরত এলাকা কেরানীগঞ্জ মডেল থানার নাগরিকদের প্রকৃতসেবা দিতে পারলে নিজেকে ধন্য মনে করব।

তিনি বলেন, সর্বস্তরের মানুষের জন্য আমার থানা সব সময় উন্মুক্ত। আমি চেষ্টা করে যাচ্ছি সব সময় মানুষকে সঠিক সেবা দিয়ে যেতে। থানা এলাকার অপরাধ নির্মূলে সবার সহযোগিতা কামনা করছি।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host