রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক। শ্বশুর হত্যায় জামাইয়ের ১৫ লাখ টাকার চুক্তি, ডিবির জালে আরেক আসামি গ্রেফতার।

ঢাকা-৩ আসনে আগানগর ইউনিয়নে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন ,আয়নাল।

ঢাকা-৩ আসনে আগানগর ইউনিয়নে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন ,আয়নাল।

কেরানীগঞ্জ সংবাদদাতা: মোঃ ইমরান হোসেন ইমু

ঢাকা-৩ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের পক্ষে কেরানীগঞ্জের আগানগর ইউনিয়নে লিফলেট বিতরণ, গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বিএনপি নেতা মোঃ আয়নাল।

রবিবার (১ ফেব্রুয়ারি ২০২৬) সকাল থেকে আগানগর ইউনিয়নের আমবাগিচা ছোট মসজিদ, কদমতলী গোলচক্করসহ ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এই নির্বাচনী প্রচারণা শুরু হয়। গণসংযোগকালে মোঃ আয়নাল সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় তিনি হাতে হাতে লিফলেট বিতরণ করেন।এছাড়াও মোঃ আয়নালের উদ্যোগে বিএনপির মহিলা কর্মীরা দিনব্যাপী আগানগর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে লিফলেট বিতরণ ও গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেন। তারা ধানের শীষ প্রতীকের পক্ষে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।

স্থানীয় বিএনপি নেতাকর্মী ও ধানের শীষের সমর্থকদের মধ্যে এ সময় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। তারা বলেন, জনগণের ভোট ও ভালোবাসার মাধ্যমেই ধানের শীষ প্রতীক বিজয়ী হবে বলে তারা আশাবাদী।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host