বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ দক্ষিণ কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি। ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার।

ঢাকা-মাওয়া মহাসড়কে গাড়ির সংঘর্ষ।

ঢাকা-মাওয়া মহাসড়কে গাড়ির সংঘর্ষ।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

২৮ই মার্চ (বৃহস্পতিবার) মার্চ দুপুরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ঢাকা মাওয়া মহাসড়কে দুটি গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে। জানা যায়, দুর্ঘটনায় একজন আহত হলে তাকে প্রাথমিক চিকিৎসার জন্য ইকুরিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে থেকে দায়িত্বরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড ও সাপ্তাহিক শীর্ষ খবর নামক একটি গণমাধ্যমের পরিচয় দেয়া গাড়িটির চালক মোঃ মাকসুদ জানান, গাড়ি চালানোর সময় আমার কিছুটা ঘুম পাচ্ছিল এটা সত্য, আমি মানি। আমার ভুল আমি স্বীকার করি। আমার গাড়িতে থাকা একজন আহত হয়েছে। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।
গাড়িতে অবস্থান করা পাভেল বলেন, এটি শীর্ষ খবরের গাড়ি, পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেডের। স্বাভাবিক ভাবেই আমরা যাচ্ছিলাম, আমাদের গাড়িটি পেছনে ছিলো। সামনের বিগ্রেডিয়ারের গাড়িটি হঠাৎ গতি কমিয়ে দেয়ায় আমার ড্রাইভার ধাক্কা লাগিয়ে দেয়।

সামনে থাকা গাড়ির চালক, মিজানুর রহমান বলেন আমি প্রায় ৭০ কিমি প্রতি ঘন্টা গতিতে গাড়ি চালাচ্ছিলাম। পেছন থেকে ওই গাড়িটা ওভারটেক করার চেষ্টা করতে গিয়ে আমার গাড়ির পেছনে লাগিয়ে দেয়।

দুর্ঘটনার খবর দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশকে জানানো হলে তারা হাইওয়ে পুলিশের সাথে যোগাযোগ করতে বলে। পরবর্তীতে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে আসার পরে উভয় গাড়ির পক্ষ নিজেদের ভেতরে মীমাংসা করে নেয়।

হাঁসাড়া হাইওয়ে থানা-পুলিশের উপ-পরিদর্শক রাশেদুল ইসলাম বলেন, আমরা দুর্ঘটনার খবর পেয়ে এখানে ছুটে এসেছি। একজন ব্যক্তি কিছুটা আহত হয়ে চিকিৎসাধীন আছেন। দুই পক্ষের কেউই মামলা করতে রাজি নন, তারা নিজেদের ভেতরে মীমাংসা করে নিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host