বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক। শ্বশুর হত্যায় জামাইয়ের ১৫ লাখ টাকার চুক্তি, ডিবির জালে আরেক আসামি গ্রেফতার।

ঢাকা জেলায় জানুয়ারি ২০২৬ মাসের শ্রেষ্ঠ তদন্তকারী সাব-ইন্সপেক্টর হিসেবে সম্মাননা পেলেন এস এম এনামুল হক।

ঢাকা জেলায় জানুয়ারি ২০২৬ মাসের শ্রেষ্ঠ তদন্তকারী সাব-ইন্সপেক্টর হিসেবে সম্মাননা পেলেন এস এম এনামুল হক।

কেরানীগঞ্জ সংবাদদাতা:

ঢাকা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও জানুয়ারি ২০২৬ মাসের প্রশাসনিক এবং অপরাধ সভা যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১২টায় ঢাকা জেলার মিলব্যারাক পুলিশ লাইন্স কনফারেন্স হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় জানুয়ারি ২০২৬ মাসে গুরুত্বপূর্ণ অভিযানে বিশেষ অবদান রাখায় এস এম এনামুল হক, সাব-ইন্সপেক্টর (ডিবি দক্ষিণ), ঢাকা জেলা, “শ্রেষ্ঠ তদন্তকারী সাব-ইন্সপেক্টর” হিসেবে বিশেষ সম্মাননা স্মারক গ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলার সুযোগ্য ও মানবিক পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। তিনি এস এম এনামুল হককে তিনটি সম্মাননা স্মারক প্রদান করেন এবং তাঁর পেশাদারিত্ব ও সাহসিকতার ভূয়সী প্রশংসা করেন।

উল্লেখযোগ্য সাফল্যসমূহ:

৬,০০০ পিচ ইয়াবা উদ্ধার

২ জন চোর গ্রেফতার ও ২টি চোরাই অটোরিকশা উদ্ধার

আন্তঃজেলা ডাকাত দলের ৪ জন সদস্যকে ৪টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার

কেরানীগঞ্জে ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) পরিচালিত এক অভিযানে মূল আসামিকে গ্রেফতারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এসআই এস এম এনামুল হক। এ সাফল্যের স্বীকৃতি স্বরূপ তাঁকে জানুয়ারি মাসের শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা হিসেবে নির্বাচিত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ খায়রুল আলম। এছাড়া অভিযানে সার্বিক দিকনির্দেশনা ও সহযোগিতা প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) জাহাঙ্গীর আলম এবং অফিসার ইনচার্জ, ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) সফিকুল ইসলাম সুমন।

এস এম এনামুল হক বলেন, “এই সম্মাননা আমার দায়িত্ববোধ ও কাজের স্পৃহাকে আরও বাড়িয়ে দেবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনা ও সহযোগিতায় এ পর্যন্ত তিনবার শ্রেষ্ঠত্বের পুরস্কার পেয়েছি। আমি সকলের কাছে দোয়া প্রার্থী, যেন দেশ ও মানুষের সেবায় নিজেকে আরও উৎসর্গ করতে পারি।”

উল্লেখ্য, বাংলাদেশ পুলিশ প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জঙ্গিবাদ, সন্ত্রাস, সংঘবদ্ধ অপরাধ, অস্ত্র ও মাদকবিরোধী অভিযানসহ বিভিন্ন অপরাধ দমনে বাহিনীটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host