মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

ঢাকার বুড়িগঙ্গায় লঞ্চ ডুবি ৩২মরদেহ উদ্ধার, বিভিন্ন মহলের শোক

বুড়িগঙ্গায় লঞ্চ ডুবি ৩২মরদেহ উদ্ধার, বিভিন্ন মহলের শোক

বুড়িগঙ্গা নদীর শ্যামবাজার ফরাশগঞ্জ এলাকায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবির ঘটনায় এ পর্যন্ত নারী ও শিশুসহ ৩২ জনের মরদেহ উদ্ধার করেছে উদ্ধার কর্মে নিয়োজিত ডুবুরিদল। বেশ কয়েকজন যাত্রী সাঁতরে উপরে উঠে গেছে বলেও জানিয়েছেন উদ্ধার কাজে নিয়োজিতরা।

এছাড়া আরও কোন লাশ নিখোঁজ রয়েছে তা এখনও জানা যায়নি। উদ্ধারকৃতদের মধ্যে ৭ জন নারী ও ৩ জন শিশু ও ২২ জন বিভিন্ন বয়সের পুরুষ রয়েছে বলে জানিয়েছেন উদ্ধার কাজে নিয়োজিতরা।

লাশ উদ্ধারের পর মিটফোর্ট হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন উদ্ধারকর্মীরা। সেখান থেকে স্বজনরা লাশ চিহ্নিত করে নিয়ে যাবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তবে ৮ঘন্টারও বেশী সময় পার হলেও ডুবে যাওয়া লঞ্চটিকে এখনও উদ্ধার করতে পারেনি উদ্ধার কর্মীরা। সরকারি উদ্ধারকারি জাহাজ প্রত্যয় নায়নগঞ্জ থেকে ছুটে আসলেও নদীতে পানির স্তর বাড়তি থাকার কারনে চীন মৈত্রী সেতুতে আটকে পরে সেটি।

ফলে সেটিকে বাদ রেখে লিফটিং ব্যাগের মাধ্যমে দেশীয় পদ্ধতিতে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। কতক্ষণ নাগাদ উদ্ধার করা সম্ভব হবে তা সময় নিরুপন করে বলতে পারছেনা সংশ্লিষ্টরা। তবে এ বিষয়ে ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছেন কোষ্টগার্ড, নৌ-পুলিশ নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বিভিন্ন মহলের শোক:

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এছাড়াও সরকারের বিভিন্ন দপ্তরের মন্ত্রী, প্রতিমন্ত্রী, বিভিন্ন রাজনৈতিক দল ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রসহ সংশ্লিষ্ট আরও অনেকে শোক জানিয়েছেন।

বিভিন্ন সংস্থার পরিদর্শন:

লঞ্চ ডুবির পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা। ঘটনাস্থলে এসেছেন তদন্ত কমিটির প্রধান নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (উন্নয়ন ও পিপিপি সেল) মো. রফিকুল ইসলাম খানও। তবে সিসি টিভির ফুটেজ দেখে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ বলেছেন এটা দুর্ঘটনা নয়-হত্যা কান্ড। তিনি নৌপরিবহন মন্ত্রনালয়ের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে দেড় লাখ টাকা এবং দাফন কার্য সম্পাদনের জন্য আরো ১০ হাজার টাকা করে দেয়ার ঘোষণা দেন।

তদন্ত কমিটি গঠন :

এই লঞ্চ ডুবির ঘটনায় ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (উন্নয়ন ও পিপিপি সেল) মো. রফিকুল ইসলাম খানকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী ৩ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে বলে সংশ্লিষ্টসূত্রে জানা গেছে।

এ রিপোর্ট লেখার আগ পর্যন্ত ঘাতক ল টিকে আটক করলেও পলাতক রয়েছে ময়ুর-২ এর চালক।

জানা যায়, আজ ২৯জুন সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মুন্সিগঞ্জ কাঠপট্টি থেকে প্রায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে ঢাকায় আসছিলো এমভি মনির্ং বার্ড নামের একটি যাত্রীবাহিী ল । লঞ্চটি ঢাকা সদর ঘাটের কাছাকাছি শ্যামবাজার বরাবর আসলে ফরাশগঞ্জ ঘাট সংলগ্ন কুমিল্লা ডক এরিয়ায় থেকে ময়ূরীরী-২ নামক আরেকটি লঞ্চ পেঁছনের দিকে ধাক্কা দিলে মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়। এতে এ পর্যন্ত ৩২ জনের মরদেহ উদ্ধার করেছে উদ্ধার কাজে নিয়োজিত ডুবুরি দল।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান বলেন, ধারণা করা হয়েছে প্রায় ১০০ জন যাত্রী ছিলেন ওই লঞ্চে । এরমধ্যে নিখোঁজ হয়ে যান প্রায় ৬০- ৭০ জন। তা থেকে এরইমধ্যে ৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host