শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী। অর্থঋণ মামলার অপব্যবহার বন্ধে আইন সংস্কারের দাবি কামাল শিকদারের। থানায় জিডি করা হয়েছে: তিন মাস ধরে নিখোঁজ মোহাম্মদ আব্দুল মালেক, সন্ধান চায় পরিবার। এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল

ঢাকার জুরাইন এলাকার এক নারীর চুরি হওয়া দেড় লাখ টাকা উদ্ধার করে দিলেন কেরাণীগঞ্জের এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামরুল হাসান সোহেল।

ঢাকার জুরাইন এলাকার এক নারীর চুরি হওয়া দেড় লাখ টাকা উদ্ধার করে দিলেন কেরাণীগঞ্জের এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামরুল হাসান সোহেল। সোমবার দুপুরে পুলিশের সহায়তায় কেরাণীগঞ্জের হাসনাবাদ এলাকার এক তরুনীর কাছ থেকে ওই টাকা উদ্ধার করা হয়।
জানা গেছে, জুরাইনের আকলিমা বেগম নামে এক নারী তার মেয়ের বিয়ের জন্য বাসায় ২ লাখ টাকা এনে রেখেছিলেন। শুক্রবার কেরানীগঞ্জের হাসনাবাদ থেকে মেয়ের এক বান্ধবী বাসায় এসে মেয়ের সঙ্গে দেখা করে চলে যায়। এরপর ব্যাগে থাকা দুই লাখ টাকার মধ্যে দেড় লাখ টাকার হদিস পাওয়া যাচ্ছিল না। মেয়ের বিয়ের টাকা খুইয়ে মানসিকভাবে ভেঙ্গে পড়েন আকলিমা বেগম। রোববার তিনি কেরানীগঞ্জের কোনাখোলায় অবস্থিত এসিল্যান্ড অফিসে গিয়ে বিষয়টি তাকে অবহিত করেন এবং টাকা উদ্ধারে তার সহযোগিতা চান।
এবিষয়ে আকলিমা বেগম বলেন, মেয়ের বিয়ের টাকা হারিয়ে খুব খারাপ লাগছিল। কিন্তু থানা পুলিশ করতে ভরসা পাচ্ছিলাম না। পরে স্থানীয় কিছু লোকের পরামর্শে কেরানীগঞ্জের এসিল্যান্ডকে বিষয়টি জানিয়ে টাকা উদ্ধারে তার সহযোগিতা চাই।
এ ব্যাপারে এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামরুল হাসান হোসেন জানান, আকলিমা নামে এক নারী তার কার্যালয়ে এসে খুব কান্নাকাটি করে এবং মেয়ের বিয়ের জন্য রাখা ২ লাখ টাকার মধ্যে দেড় লাখ টাকা মেয়ের বান্ধবী চুরি করেছে বলে জানায়। পরে পুলিশের সহায়তায় হাসনাবাদ থেকে ওই নারীর মেয়ের বান্ধবীকে এসে জিজ্ঞাসাবাদ করলে সে অসংলগ্ন কথাবার্তা বলতে থাকে। একপর্যায়ে সে টাকা নেয়ার কথা স্বীকার করে এবং সোমবার দেড় লাখ টাকা আকলিমা বেগমের হাতে তুলে দেয়। টাকা ফেরত পাওয়ার পর আকলিমা বেগম মেয়ের বান্ধবীকে ক্ষমা করে দিয়েছেন কারন তার মেয়ের বান্ধবীও একজন বিবাহযোগ্য মেয়ে তাই তিনি তাকে ক্ষমা করে দেন এবং অনুরোধ জানিয়েছেন ওই তরুনী (মেয়ের বান্ধবী) যেন কোন প্রকার হয়রানীর শিকার না হন।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_main_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'right_click_premium_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_css_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341