মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

ঢাকার কেরানীগঞ্জে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়

ঢাকার কেরানীগঞ্জে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়

কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে কেরানীগঞ্জে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় এ কর্মসূচির উদ্ধোধন করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ। এসময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল, কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিন) সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা পারভিন (তিন্নি), উপজেলা বনকর্মকর্তা জসীম উদ্দিন, ধরিত্রী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রদীপ হালদার,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা,উপজেলা একটি বাড়ি একটি খামর প্রকল্প কর্মকর্তা প্রমুখ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে সারা দেশ ব্যাপি এক কোটি বৃক্ষ রোপন কর্মসুচির আওতায় কেরানীগঞ্জ সামাজিক বনবিভাগের উদ্যোগে উপজেলার ১২টি ইউনিয়নে ২০ হাজার ৩২৫টি ফলজ,বনজ,ঔষধি ও শোভা বর্ধনকারী গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ, ,স্বেচ্ছাসেবক লীগ,যুব মহিলালীগ,ছাত্রলীগসহ সকল অংঙ্গ সংগঠন ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মী এ কর্মসূচিতে অংশ গ্রহণ করেন। পরে উপজেলা পরিষদ চত্বরেও শতাধিক বিভিন্ন গাছের চারা রোপন করা হয়

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host