শনিবার, ০২ মে ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

টানা চতুর্থ বারের মতো উপজেলার চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন শাহীন আহমেদ।

টানা চতুর্থ বারের মতো উপজেলার চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন শাহীন আহমেদ।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

টানা চতুর্থ বারের মতো উপজেলা চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শাহীন আহমেদ। আজ (সোমবার) সকাল ১১টায় ঢাকা বিভাগীয় কার্যালয়ে বিভাগীয়ও কমিশনার মোঃ সাবিরুল ইসলাম ঢাকা বিভাগের চারটি জেলার (কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, শরীয়তপুর ও ঢাকা) মোট ১১ জন উপজেলা চেয়ারম্যান কে শপথ বাক্য পাঠ করান। এছাড়াও এ সময় নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

শপথ গ্রহণ অনুষ্ঠানে এক সংক্ষিপ্ত বক্তব্যে চতুর্থ বার চেয়ারম্যান নির্বাচিত হয়ে শাহীন আহমেদ বলেন, প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা এবং আমার কেরানীগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কেরানীগঞ্জের মানুষ আমাকে ভালোবাসে। তারা নিজের আমানত ভোট দিয়ে জয়ী করেছে। আমি যেভাবে তাদের পাশে থেকে কাজ করেছিলাম এখনও তাই করব। এই জয় আমার একার নয়,এই জয় কেরানীগঞ্জ উপজেলা বাসীর। এ জয়ের মাধ্যমে আমি মানুষের কল্যাণময় কাজের জন্য নিজেকে বিলিয়ে দিতে চাই।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host