সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

টঙ্গীতে রেল দুর্ঘটনা, নিহত ৩জন

টঙ্গীতে রেল দুর্ঘটনা – গাজীপুরে টঙ্গীর নতুন বাজার এলাকায় আজ রোববার দুপুরে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে তিনজন নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। দুর্ঘটনার পর থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত গাজীপুরের সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

দুর্ঘটনা কীভাবে ঘটেছে, তা জানিয়েছেন টঙ্গী রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) রাকিবুল হক। জামালপুর থেকে কমিউটার ট্রেনটি ঢাকায় যাচ্ছিল বলে তিনি জানান। ওই এলাকায় ট্রেনটির চারটি বগি লাইনচ্যুত হয়ে অন্য লাইনে চলে যায়। ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

উত্তরের সঙ্গে ট্রেন চলাচল বন্ধের বিষয়টিও জানিয়েছেন রাকিবুল।

রেল কেন দুর্ঘটনায় পড়ে

নিয়মিত রেললাইন পরিদর্শন ও রক্ষণাবেক্ষণ না করায় বার বার দুর্ঘটনা হচ্ছে রেলে। দায়িত্বে থাকা কর্মকর্তাদের অনেকে অফিসে বসেই পরিদর্শন প্রতিবেদন জমা দিয়ে বিল তুলে নিচ্ছেন। তাছাড়া দক্ষ চালকের অভাব, লোকবলের তীব্র সংকট, সম্পদের সুষ্ঠু ব্যবহার ও অবকাঠামোর উন্নয়ন না হওয়াও দুর্ঘটনার অন্যতম কারণ।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host