রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক। শ্বশুর হত্যায় জামাইয়ের ১৫ লাখ টাকার চুক্তি, ডিবির জালে আরেক আসামি গ্রেফতার।

জুলাই সনদ পাশ করার দায়িত্ব সরকারের, তবে সংবিধানকে লংঘন করে নয় —- বাবু গয়েশ্বর চন্দ্র রায়

জুলাই সনদ পাশ করার দায়িত্ব সরকারের, তবে সংবিধানকে লংঘন করে নয়
—- বাবু গয়েশ্বর চন্দ্র রায়

শামীম আহম্মেদ, কেরাণীগঞ্জ (ঢাকা),
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জুলাই সনদ পাশ করার দায়িত্ব সরকারের, তবে সংবিধানকে লংঘন করে নয়। বহু টাকা ব্যয় করে জুলাই সনদ আমরা স্বাক্ষর করেছি, অনেক ছাড় দিয়ে। সরকারের পক্ষ থেকে অনেক জাঁকজমক ভাবে জুলাই সনদ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেখা গেল জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করার পরে কিছু পরিবর্তন করা হয়েছে। জামায়াতে ইসলামও জুলাই সনদে স্বাক্ষর করেছে। তবে তারা কিভাবে নতুন করে সরকারের কাছে এখন ৮দফা দাবি তোলে। অন্তর্র্বতীকালীন সরকারের আইন উপদেষ্টা কিভাবে জুলাই সনদ পাস করানোর জন্য সাত দিনের সময় নেন এটাই জাতির প্রশ্ন। অন্তর্র্বতী কালীন সরকারের ঘোষণা অনুযায়ী ফেব্রæয়ারির প্রথমার্ধে ও রমজানের আগে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিষয়টি ব্যর্থ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে পারিপার্শ্বিক বিভিন্ন ষড়যন্ত্র দেখে।
তিনি গতকাল রবিবার বিকেলে কেরানীগঞ্জের জিনজিরায় উপজেলা দক্ষিণ শাখা বিএনপি’র প্রধান কার্যালয়ে় নেতাকর্মীদের সাথে ঢাকা- ৩ আসন থেকে বিএনপি’র মনোনয়ন পাওয়ার পরে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরো বলেন, আমার রাজনীতির ৪৭ বছরে আমি দলের সাথে বেইমানি করিনি বলেই আমি বিএনপি’র দলীয় মনোনয়ন পেয়েছি।
এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেরাণীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখার বিএনপির সভাপতি এ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, কেরাণীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব নাজিম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সুলতান নাসের, কেরাণীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখার বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবুর সঞ্চয়লনায় আরও উপস্থিত ছিলেন, বিএনপির সিনিয়র সহসভাপতি বদিউজ্জামান বাবুল, বিএনপি নেতা ওমর শাহনেওয়াজ, তাইজুদ্দিন, ফজল, আশ্ররাফ, আজাদ প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host