মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ জিনজিরা পীর মোহাম্মদ পাইলট স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ছাত্রদল নেতা পাভেল মোল্লার রাজনৈতিক কার্যালয়ে আগুন। দক্ষিণ কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি। ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার।

জিনজিরা ৪ নং ওয়ার্ড বন্ধু মহলের পক্ষ থেকে নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বার কে সংবর্ধনা প্রদান

জিনজিরা ৪ নং ওয়ার্ড বন্ধু মহলের পক্ষ থেকে নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বার কে সংবর্ধনা প্রদান,

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধীতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সাকুর হোসেন সাকু ও দ্বিতীয়বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ তৃতীয় মেয়াদে মেম্বার নির্বাচিত হওয়ায় হাজী মোঃ রমজান আলীকে গণসংবর্ধনা প্রদান করেছে বন্দ-ডাকপাড়া ৪নং ওয়ার্ড বন্ধু মহল।

আজ শুক্রবার (৩রা ডিসেম্বর) সন্ধ্যায় বন্দ-ডাকপাড়ায় ৪নং ওয়ার্ড বন্ধু মহলের অফিসে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বন্ধু মহলের পক্ষ থেকে নবনির্বাচিত চেয়ারম্যান কে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা ক্রেস্ট এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগ ও জিনজিরা ইউনিয়ন মহিলা যুবলীগ সহ এলাকার বেশ কিছু সংগঠনের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বার রমজান আলীকে গণসংবর্ধনা প্রদান করা হয়।

এছাড়া জিনজিরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ মোস্তাক ও বিশিষ্ট সমাজসেবক আহমদ হোসেন কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে আমন্ত্রিত সবাইকে মিষ্টান্ন দিয়ে আপ্যায়িত করা হয়।

এতে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ সেলিম, বন্ধু মহলের পক্ষ থেকে হাজী তাইজ উদ্দিন, আরমান, মিজান, মামুন,মেরাজ সহ
অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host