মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

জাতির শোক দিবস উপলক্ষে জাতীয় শ্রমিকলীগের কোন্ডা ইউনিয়নের উদ্যোগে দোয়া মাহফিল ও গনভোজ

জাতির শোক দিবস উপলক্ষে জাতীয় শ্রমিকলীগের কোন্ডা ইউনিয়নের উদ্যোগে দোয়া মাহফিল ও গনভোজ

এরশাদ হোসেন, কেরানীগঞ্জঃ
আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। বাংলা ও বাঙ্গালির জাতীয় জীবনে এক কলংকময় অধ্যায়।
১৯৭৫ সালের ১৫ আগস্ট এর এই দিনে কাকডাকা ভোরে স্বাধীনতা বিরোধী ও তাদের দোসর এবং দেশবিদেশের ষড়যন্ত্রকারীরা জাতীয় বেঈমান খুনি মোশতাকের নেতৃত্বে দেশের কিছু বিপদগামী সেনা সদস্য বাঙালির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে নির্মমভাবে হত্যা করে। দিবসটি উপলক্ষে জাতীয় শ্রমিকলীগ কোন্ডা ইউনিয়ন প্রধান কার্যালয় দোয়া মাহফিল ও গনভোজ করা হয়েছে। কোন্ডা ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগ সভাপতি মো.কাওসার আহমেদ এর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা দক্ষিণ বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এর একান্ত সহকারী মু.ই মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজি মোঃ সাইদুর রহমান ফারুক চৌধুরী।
এসময় আরো উপস্থিত ছিলেন কোন্ডা ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সহ সভাপতি হাজি মো.জুয়েল, যুগ্ন সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো.মিঠুন, মো. কামাল মেম্বার, মো.দেলোয়ার হোসেনসহ প্রমুখ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।পরে গনভোজ প্রদান করেন প্রধান অতিথি মু.ই মামুন।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host