মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

ছোট ভাইকে না পেয়ে বড় ভাইকে ছুরিকাঘাতে হত্যা আরেকজন আহত।

ছোট ভাইকে না পেয়ে বড় ভাইকে ছুরিকাঘাতে হত্যা আরেকজন আহত।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

ঢাকার কেরানীগঞ্জ জুয়া খেলাকে কেন্দ্র করে ঝগড়ার একপর্যায়ে ছোট ভাই শাহিনকে না পেয়ে বড় ভাই রুবেল(২৮)কে ছুরিকাঘাতে হত্যা করেছে সন্ত্রাসীরা। এসময় তাকে বাঁচাতে শাহিনের বন্ধু মোবারক(২৭) এগিয়ে আসলে তাকেও ছুরিকাঘাতে আহত করা হয়।

রবিবার দিবাগত রাত দেড়টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন পূর্ব বন্ধ ডাকপাড়া এলাকার আবুল সর্দারের গলিতে এ ঘটনা ঘটে। টাঙ্গাইলের খালেক মিয়ার পুত্র নিহত রুবেল পেশায় একজন অটোরিকশা চালক।সে অন্তঃসত্ত্বা স্ত্রী ও পাঁচ বছরের এক কন্যা সন্তান নিয়ে আবুল সর্দারের গলির ঝর্ণার বাড়িতে ভাড়া থাকতো।

কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু ছালাম মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ছুরিকাঘাতের পর আহতদের মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রুবেলের মৃত্যু হয়। পরে কেরানীগঞ্জ মডেল থানার এসআই মফিজুর রহমান হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host