সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

গণভবন থেকে আখেরি মোনাজাতে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫৩তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন।

টঙ্গীর তুরাগ তীরে আজ আখেরি মোনাজাতের মধ্যদিয়ে তাবলিগ জামাতের বৃহত্তর এই সম্মেলনের প্রথম পর্ব শেষ হল।

প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে আখেরি মোনাজাতে অংশগ্রহণ করেন।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি ও কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলিসহ প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য ও আত্মীয়রা এ সময় গণভবনে তার সঙ্গে মোনাজাতে অংশ নেন।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান, সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহম্মদ জয়নুল আবেদীন, প্রেস সচিব ইহসানুল করিম, বিশেষ সহকারি ড. আবদুস সোবহান গোলাপ এবং প্রধানমন্ত্রীর কার্যালয় ও গণভবনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এ সময় সেখানে মোনাজাতে অংশগ্রহণ করেন।

আখেরি মোনাজাতে মুসলিম উম্মাহর বৃহত্তম ঐক্যের পাশাপাশি দেশ ও জাতির অব্যহত শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

কাকরাইল জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মো. জুবায়ের মোনাজাত পরিচালনা করেন। আখেরি মোনাজাত ও ‘হেদায়েতী বয়ান’ এবারই প্রথম বাংলায় করা হয়।

ঢাকা, নারায়ণগঞ্জ, মাদারীপুর, গাইবান্ধা, শেরপুর, লাক্ষ্মীপুর, ভোলা, ঝালকাঠী, পটুয়াখালী, নড়াইল, মাগুরা, পঞ্চগড়, নীলফামারী ও নাটোরসহ দেশের ১৬টি জেলার লাখ লাখ মুসল্লি ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশগ্রহণ করেন।

এবারের ইজতেমার প্রথম পর্বে ৮৮টি দেশের প্রায় ৪ হাজার ৪৭৩ জন বিদেশি মুসল্লি অংশ নিয়েছে। আগামী ১৯ থেকে ২১ জানুয়ারি বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আরম্ভ হবে। দেশের অবশিষ্ট ১৬টি জেলার মুসল্লিরা সেখানে অংশ নিবেন।

শুক্রবার ফজর নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমা প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়। আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তা শেষ হল।

ইজতেমার প্রথম পর্বে বিশিষ্ট ওলামায়ে মাশায়েখবৃন্দ তাদের বয়ানে মধ্যদিয়ে পবিত্র কুরআন ও সুন্নার আলোকে পরিচালিত হওয়ার আহ্বান জানান। এ সময় তাদের বয়ান বিশ্বের বিভিন্ন ভাষায় অনুবাদ করে শোনানো হয়।

১৯৬৭ সাল থেকে নয়াদিল্লী ভিত্তিক তাবলিগ-ই-জামাত এই বিশ্ব ইজতেমার আয়োজন করে আসছে।

ইজতেমায় দেশ-বিদেশের বিপুলসংখ্যক মুসল্লি আসতে থাকায় চাপ কমাতে ও সুষ্ঠুভাবে জমায়েতটি পরিচালনা করার স্বার্থে ২০১১ সাল থেকে দুই পর্বে বিশ্ব ইজতেমার আয়োজন করা হচ্ছে। বাসস।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host