শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী। অর্থঋণ মামলার অপব্যবহার বন্ধে আইন সংস্কারের দাবি কামাল শিকদারের। থানায় জিডি করা হয়েছে: তিন মাস ধরে নিখোঁজ মোহাম্মদ আব্দুল মালেক, সন্ধান চায় পরিবার। এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল

খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেরাণীগঞ্জে মানববন্ধন

খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেরাণীগঞ্জে মানববন্ধন
শামীম আহম্মেদ .
বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে দেশব্যপী দুদিনের কর্মসূচির অংশ হিসেবে গত কাল বৃহস্পতিবার সকালে মানববন্ধন কর্মসূচি পালন পালন করেছে দক্ষিণ কেরাণীগঞ্জ থানা বিএনপি। এ কর্মসূচিতে থানা বিএনপি ও সকল অঙ্গসংগঠনের তৃণমূলের নেতাকর্মীরা অংশ গ্রহন করেন। দক্ষিণ কেরাণীগঞ্জ থানা বিএনপি’র প্রধান কার্যালয়ের সামনে আয়োজিত এ মানব বন্ধন কর্মসূচীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও দক্ষিন কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি এ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী,ঢাকা জেলা বিএনপি নেতা জয়নাল আবেদিন বাবুল,দক্ষিন কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারন সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু,জিনজিরা ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী ওমর শাহানেওয়াজ, সাধারন সম্পাদক মোঃ আজাদ হোসেন,যুব নেতা আরমান,ছাত্রনেতা আসাদুজ্জামান সোহেল প্রমুখ।
এসময় থানা বিএনপির সভাপতি এ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী বলেন,দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি না হলে এদেশে গনতন্ত্র মুক্তি পাবে না। আইনী প্রক্রিয়ায় বেগম জিয়ার মুক্তি না হলে দেশেরে জনগনকে সাথে নিয়েই আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করে আনব। তিনি আরো বলেন, একমাত্র সরকারের নীল নকশার কারনেই আজ খালেদা জিয়া কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না। রাতের আধারে ভোট ডাকাতির মাধ্যমে এই সরকার অবৈধভাবে ক্ষমতায় এসেছে। তারা পুলিশসহ অন্যান্য আইন শৃংখলা বাহিনীর সহায়তায় ক্ষমতার মদতে এখনো টিকে আছে। নিপুন রায় বলেন,এই অবৈধ সরকার বিএনপিকে ধবংস করার জন্য বিএনপির নেতা-কর্মীদের নামে শতশত মামলা, হামলা ও পুলিশ দিয়ে যেভাবে নির্যাতন করেছে তাতে বিএনপি টিকে থাকার কথা নয়। কিন্তু বিএনপিকে মানুষ ভালবাসে বলেই সরকারের সকল হামলা-মামলা ও নির্যাতন সহ্য করে হাজার হাজার নেতা-কর্মী ও সাধারন মানুষ এখনো বিএনপির ডাকে সাড়া দিচ্ছে। তিনি বলেন আমরা এদেশের জনগনকে সাথে নিয়ে গনতান্ত্রিকভাবে শান্তিপুর্ন আন্দোলনের মাধ্যমে এই অবৈধ ফ্যাসিস্ট হাসিনার সরকারের পতন ঘটাবো। #

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_main_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'right_click_premium_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_css_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341