মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জ থেকে মানব পাচারকারী চক্রের এক সদস্য আটক।

কেরানীগঞ্জ থেকে মানব পাচারকারী চক্রের এক সদস্য গ্রেফতার।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে ড্যান্স বারে কাজ দেওয়ার নামে মধ্যপ্রাচ্যে মানবপাচারকারী চক্রের অনামিকা আক্তার কাকলী (২৩) নামের এক নারী সদস্যকে আটক করেছে র‌্যাব-৩

গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে আজ বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ মাদ্রাসা গলি এলাকার আনোয়ার মিয়ার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৩ মিডিয়া সেল থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, গ্রেপ্তারকৃত নারীর স্বামী মোঃ রফিকুল ইসলাম (রানা)৩৪ মানব পাচারকারী চক্রের মূল হোতা এবং সে এই চক্রের একজন সক্রিয় সদস্য। এই চক্রটি দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থান থেকে বিদেশ গমনইচ্ছু তরুণীদের বিনা টাকায় দুবাই পাঠিয়ে ভালো কাজ দেয়ার নামে বিদেশ পাঠিয়ে দেহ ব্যবসা করতে বাধ্য করতো। এমনই ফাঁদে বিদেশে আটকে থাকা এক তরুনীর অভিভাবকের অভিযোগের প্রেক্ষিতে ওই নারীকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত নারী দীর্ঘ দুই বছর যাবৎ প্রায় ৪০ জন তরুণীকে দুবাইয়ে তার স্বামীর কাছে পাঠিয়েছে বলে স্বীকার করেছে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host