বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জ থেকে দেশীয় অস্ত্র ইয়াবাসহ ডাকাত দলের ০৭ সদস্য আটক

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

র‌্যাব-১০ এর অভিযানে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা হতে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ ডাকাত দলের ০৭ সদস্য গ্রেফতার।


গত ১৫ জানুয়ারি ২০২২ তারিখ আনুমানিক ১০:৩০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন জিঞ্জিরা এলাকায় একটি অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেট ও দেশীয় অস্ত্রসহ ডাকাতি প্রস্তুতিকালে ডাকাত দলের ৭ জন‌ সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। জামিল (২১), ২। মোঃ আলম (২১), ৩। মোঃ রাব্বি (২১), ৪। মোঃ শামীম (১৯), ৫। মোঃ ইয়াছিন (১৮), ৬। মোঃ নয়ন (২১) ও ৭। মোঃ টিপু (১৮) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০২ টি চাইনিজ কুড়াল, ০১ টি চাপাতি, ০১ টি সুইচ গিয়ার চাকু, ০২ টি চাকু, ০১ টি পাটের রশি, ১৫৭ (একশত সাতান্ন) পিস ইয়াবা ট্যাবলেট, ০৩টি মোবাইল ফোন ও নগদ- ১৩০০/-(এক হাজার তিনশত) টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তারা বেশ কিছুদিন যাবৎ দক্ষিণ কেরানীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি ও মাদক ব্যবসা করে আসছিল। এছাড়া তারা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বিভিন্ন এলাকায় বিভিন্ন সময়ে যানবাহন থামিয়ে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি করে সেখান থেকে দ্রæত পালিয়ে যেত বলে জানা যায়।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ডাকাতি প্রস্তুতির ও মাদক মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host