সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে কদমতলী গোলচক্ক এলাকায় অবস্থিত বন্ধু মহল গোস্ত বিতান–কে ঘিরে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। কেরাণীগঞ্জে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেফতার ঢাকা-৩ আসনে প্রার্থী বাবু গয়েশ্বর চন্দ্র রায় বিজয়ী হয়েছেন। ঢাকা-২ আসনে কর্ণেল আব্দুল হকের নির্বাচনী ইশতেহার প্রকাশ। সুষ্ঠ নিরপেক্ষ ও অবাধ নির্বাচন চান আমান উল্লাহ আমান। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কেরানীগঞ্জে যৌথ বাহিনীর মোটরসাইকেল মহড়া। হাইব্রিড বিএনপির নেতা পরিচয়ে চলছে এইচ এম শাকিল বাহিনী চাঁদাবাজি ও মাদক ব্যবসায়ী  গাইবান্ধা বিএনপি নির্বাচনী অফিসের সামনে ব্যাগভর্তি ককটেল সদৃশ বস্তু উদ্ধার কেরানীগঞ্জে জামায়াতের অপপ্রচারে বিরুদ্ধে ঢাকা -২ আসনে ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন। কেরানীগঞ্জে নূর মোহাম্মদ নুরু মিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্বোধন।

কেরানীগঞ্জে কদমতলী গোলচক্ক এলাকায় অবস্থিত বন্ধু মহল গোস্ত বিতান–কে ঘিরে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কদমতলী গোলচক্ক এলাকায় অবস্থিত বন্ধু মহল গোস্ত বিতান–কে ঘিরে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।

অভিযোগ অনুযায়ী, প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ লিটন ব্যবসায়িক পার্টনারশিপ ও গরুর গোস্তের ব্যবসায় বিনিয়োগের প্রস্তাব দিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকা সংগ্রহ করেন। ভুক্তভোগীদের দাবি, গত ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ থেকে তিনি ওই অর্থ নিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছেন।

ক্ষতিগ্রস্তদের ভাষ্যমতে, লাভজনক ব্যবসার আশায় তারা বিনিয়োগ করেছিলেন। নির্ধারিত সময়ে টাকা ফেরত না পাওয়া এবং সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে যোগাযোগ স্থাপন করতে না পারায় তারা উদ্বেগ প্রকাশ করেছেন। এ ঘটনায় তারা আইনগত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

ভুক্তভোগীরা সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্তের দাবি জানিয়েছেন। পাশাপাশি, কেউ যদি অভিযুক্ত ব্যক্তির অবস্থান সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য জানেন, তাহলে নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তির কোনো বক্তব্য পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।

ঘটনার সত্যতা ও অভিযোগের বিষয়টি তদন্তসাপেক্ষ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উদঘাটিত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।কদমতলী গরুর ব্যবসায়ী পাটনারদের ৫০ লাখ টাকা নিয়ে পালিয়েছে, একে ধরিয়ে দিন।ধরিয়ে দিতে পারলে ১ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। এই রিটন নামের এই প্রতারককে কোন হৃদয়বান ব্যক্তি যদি সন্ধান পান ও দেখেন তাকে ধরিয়ে দেওয়ার সহযোগিতা করেন।
এই নাম্বারে যোগাযোগ করুন ০১৭১২১৬১৩৭৭/+880 1824-392377,
01756629305,

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host